ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩ জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য দেশের মানুষ তারেক রহমানকে লাল কার্ড দেখাবে: সারজিস আলম ‘সব প্রস্তুতি শেষ’, ইরানে নজিরবিহীন হামলার ইঙ্গিত ট্রাম্পের কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা ইন্টারনেট বন্ধ, রাতভর ধরপাকড়ের শঙ্কায় থমথমে দিল্লি আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর বাংলাদেশে কখনোই প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হবে না: জোনায়েদ সাকি

শাশুড়ির শয্যাপাশে ডা. জোবাইদা রহমান, বেগম জিয়াকে লন্ডনে নেওয়া বিলম্ব হতে পারে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

এবার এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্বের কারণে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন যাওয়ার প্রক্রিয়া কিছুটা পিছিয়ে যাচ্ছে। দল থেকে রোববার লন্ডনে নেওয়ার কথা থাকলেও তার পুরোটাই এয়ার অ্যাম্বুলেন্স আসা ও খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। সূত্র জানায়, কাতার আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসতে দু-একদিন বিলম্ব হতে পারে। সেক্ষেত্রে সেই সময়ে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থাসহ চিকিৎসকদের অনুমতির বিষয়টি রয়েছে। যদিও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ শনিবার এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে। রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে।

এদিকে ৮০ বছর বয়সি সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। শুক্রবার রাতে তার এন্ডোস্কোপি করা হয়। এতে পাকস্থলীর অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ হয়েছে। এদিন সকালে লন্ডন থেকে দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি শাশুড়িকে দেখতে এভারকেয়ার হাসপাতালে ছুটে যান পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। সেখানে তিনি খালেদা জিয়ার স্বাস্থ্যের সার্বিক খোঁজখবর নেন। এদিকে শুক্রবার বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় বঙ্গভবনসহ সারা দেশে বাদ জুমা মসজিদে, মন্দিরে, প্যাগোডায় দোয়া ও প্রার্থনা করা হয়েছে।

গত ২৩ নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ২৭ নভেম্বর থেকে ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় তিনি ওই হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলেও চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে অত্যন্ত নিখুঁতভাবে চিকিৎসা চলছে তার। শুক্রবার রাতে হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যার পর খালেদা জিয়ার এন্ডোস্কোপি করা হয়।

এর পর তার পাকস্থলীর ভেতরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে। পরে তার আরেকটি মাইনর অপারেশন সম্পন্ন হয়। রাতে এ নিয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকসহ মেডিকেল বোর্ডের বৈঠক করার কথা রয়েছে। সেখানে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে। তবে চিকিৎসকদের কেউ কেউ বলেছেন, খালেদা জিয়াকে শুক্রবারই লন্ডন নেওয়া উচিত ছিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

শাশুড়ির শয্যাপাশে ডা. জোবাইদা রহমান, বেগম জিয়াকে লন্ডনে নেওয়া বিলম্ব হতে পারে

আপডেট সময় ১২:৪৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫