ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাঁচ দিন বয়সী যমজ দুই কন্যা সন্তানকে রেখে উধাও মা জয়সওয়াল বললেন, ‘আমি তোমাকে আইপিএলে নিয়ে যাব’- পরের বলেই ডিকভেলা আউট! ঘরের দরজা ভেঙে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ কৃষক দল নেতার বিরুদ্ধে আ.লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: নুর চালুর পরদিনই যাত্রী নেই ‘পিংক বাসে’ ‘অনার্স পাশ করতে না পারা ড্রপ আউট সরোয়ার তুষার আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে’ ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল বিএসইসি পাঠ্যবই থেকে ‘মুসলমানরা কখনো জেরুজালেম ছাড়বে না’ বাদ দিল সৌদি আরব ফিলিস্তিনের পক্ষে বিশ্বব্যাপী কর্মসূচি ১০ অক্টোবর মাত্র ৮ মাসে সম্পূর্ণ কুরআন হাতে লিখলেন সুরাইয়া

দুর্ভিক্ষের সময় শেখ মুজিবুর রহমানের ছেলের মাথায় সোনার মুকুট দিয়ে বিয়ে হচ্ছিল: শাহরিয়ার কবির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫১:২১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

এবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেছেন, তিনি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু বলতে নারাজ। তাঁর মতে, শেখ মুজিবুর রহমান এই উপাধির যোগ্য নন। শুক্রবার (৫ ডিসেম্বর) এক বক্তব্যে নিজের পারিবারিক পটভূমি তুলে ধরে তিনি এই মন্তব্য করেন। ব্যারিস্টার কবির বলেন, তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তাঁর নিজের দুই চাচা শহীদ হয়েছেন, লাশ পাওয়া যায়নি এবং তাঁর বাবাও মুক্তিযোদ্ধা ছিলেন। তাঁদের বাড়িঘরও জ্বালিয়ে দেওয়া হয়েছিল।

শেখ মুজিবুর রহমানকে এই উপাধির অযোগ্য বলার কারণ হিসেবে ব্যারিস্টার শাহরিয়ার কবির বেশ কয়েকটি গুরুতর অভিযোগ তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, ১৯৭৩ সালে বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবুর রহমানই প্রথম ভোট কারচুপি শুরু করেন। তিনি বলেন, ১৯৭৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ সাহেবের বিরুদ্ধে যারা দাঁড়ানোর চেষ্টা করেন, তাদেরকে অস্ত্রের মুখে সরিয়ে দিয়ে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। ব্যারিস্টার কবিরের মতে, এই প্রক্রিয়াটি পরে শেখ হাসিনা গ্রহণ করেন।

১৯৭৪ সালের দুর্ভিক্ষের সময় সাধারণ মানুষ যখন কষ্টে ছিল, তখন শেখ মুজিবুর রহমানের ছেলের মাথায় সোনার মুকুট দিয়ে বিয়ে হচ্ছিল। তিনি আরও অভিযোগ করেন, সে সময় তাঁর মন্ত্রীরা বিদেশি ইম্পোর্টেড হুইস্কি ছাড়া খেতে পারতেন না এবং সে কারণে তাঁরা ‘বোতলমন্ত্রী’ নামে পরিচিত ছিলেন।

ব্যারিস্টার কবির অভিযোগ করেন, রক্ষী বাহিনী দ্বারা ২২ হাজার জাসদ কর্মীকে হত্যা করা হয়েছিল এবং সিরাজ সিকদারকে হত্যা করা হয়। তাঁর মতে, বাংলাদেশ এবং আওয়ামী লীগকে হত্যা করা হয়েছিল ১৯৭৫ সালের ২৪ জানুয়ারি বাকশাল কায়েমের মাধ্যমে। এই সব কারণের কথা উল্লেখ করে ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেন, সেই লোক কোনোদিন বঙ্গবন্ধু হতে পারে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাঁচ দিন বয়সী যমজ দুই কন্যা সন্তানকে রেখে উধাও মা

দুর্ভিক্ষের সময় শেখ মুজিবুর রহমানের ছেলের মাথায় সোনার মুকুট দিয়ে বিয়ে হচ্ছিল: শাহরিয়ার কবির

আপডেট সময় ০৫:৫১:২১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫