ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

আগামীকাল সূর্যোদয় যেমন সত্য, তেমনি এবারে জামায়াতের বিজয় সুনিশ্চিত: আতাউর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

এবার নড়াইল-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নড়াইল জেলা আমির আতাউর রহমান বাচ্চুর নেতৃত্বে বিশাল প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন নড়াইল-২ আসনের নির্বাচন পরিচালনা পরিষদের পরিচালক অধ্যাপক আব্দুস সামাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমির আতাউর রহমান বাচ্চু। শনিবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লোহাগড়া উপজেলার মোল্লার মাঠে প্রচার মিছিলে পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মোল্লার মাঠ থেকে একটি বিশাল মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাস্টার জাকির হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল বাশার, সদর উপজেলা আমির আব্দুল্লাহ আল আমিন, লোহাগড়া উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামান, জামায়াত নেতা আলমগীর হোসেন, কর্মপরিষদের হেমায়েতুল হক হিমু, প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আকিদুল ইসলাম, জেলা যুব বিভাগের সভাপতি মো. খিয়াম উদ্দিন, জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. সালাহউদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

সমাবেশে নড়াইল-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নড়াইল জেলা আমির আতাউর রহমান বাচ্চু বলেছেন, সারা দেশে জামায়াতে ইসলামির যে গণজোয়ার দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে, আগামীকাল সূর্যোদয় যেমন চিরন্তন সত্য তেমনি এবারে জামায়াতের বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ। “সকল রাজনৈতিক বন্ধুদের অনুরোধ করবো, আমি আমার আদর্শের কথা বলবো, আপনি আপনার আদর্শের কথা বলবেন। জনগণ যাকে গ্রহণযোগ্য মনে করবে, তাকেই বেছে নেবে। অতীতের মতো কেউ যদি পেশিশক্তি ব্যবহার করে ভোট আদায়ের চেষ্টা করেন, জালিমের ভূমিকায় অবতীর্ণ হন, তাদের জন্য আমাদের শুধু দুঃখই থাকবে।”

তিনি আরও বলেন, “দেশ ও এলাকার উন্নয়ন করতে হলে আকাশের মতো বিশাল হৃদয় থাকতে হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ড. শফিকুর রহমান সেই মানবিক হৃদয়ের অধিকারী—যেখানে জাত, ধর্ম বা বর্ণের কোনো বিভেদ নেই। তিনি একটি মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছেন।” এ সময় তিনি সকলকে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহ্বান জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্বামী ছাত্রদলের সহসভাপতি হওয়ায় স্ত্রীর শুভেচ্ছা বার্তা

আগামীকাল সূর্যোদয় যেমন সত্য, তেমনি এবারে জামায়াতের বিজয় সুনিশ্চিত: আতাউর রহমান

আপডেট সময় ০৫:৫৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫