ঢাকা , বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
১১ দলীয় জোটের চূড়ান্ত আসন ঘোষণা ১১ দলীয় জোটে আসন সমঝোতা চূড়ান্ত, সর্বোচ্চ ১৯০ আসন জামায়াতে ইসলামী ভোলায় বালিশ চাপায় স্ত্রীকে হত্যা, পাষণ্ড স্বামী আটক ফ্যামিলি ও কৃষি কার্ড বিতরণ বন্ধের দাবি জামায়াতের, সিইসির সঙ্গে বৈঠকে প্রটোকল সমতার আহ্বান জাতীয় পরিচয়পত্র জালিয়াতি ও তথ্য বিক্রি করে মাসে কোটি টাকার বেশি আয়; নির্বাচন কমিশনের দুই কর্মচারী গ্রেফতার বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ বাউফলে জামায়াতের নেতা–কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাশেদ প্রধান ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ নামে নির্বাচনে অংশ নেবে ১১ দল বিসিবির টাকা এসেছে ক্রিকেটারদের শ্রমে ঘামে: মেহেদী মিরাজ

বাংলাদেশ–চীন নিয়ে নতুন জোট প্রস্তাব পাকিস্তানের, বাদ ভারত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:১৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

দক্ষিণ এশিয়ার অকার্যকর সার্ক জোটকে পাশ কাটিয়ে বাংলাদেশ–চীন–পাকিস্তানকে নিয়ে নতুন আঞ্চলিক সহযোগিতা গঠনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। দেশটির উপপ্রধানমন্ত্রী ইশহাক দার গত বুধবার (৩ ডিসেম্বর) ইসলামাবাদ কনক্লেভ ফোরামে বলেন, দক্ষিণ এশিয়ার উন্নয়ন ভারতের অনমনীয় অবস্থানের কারণে আটকে থাকা উচিত নয়। তিনি জানান, বাংলাদেশ ও চীনের সঙ্গে মিলে নতুন আঞ্চলিক জোট গঠনের সুযোগ রয়েছে। প্রয়োজন হলে এশিয়ার বাইরের দেশগুলোকেও এই কাঠামোয় যুক্ত করা যেতে পারে।

চলতি বছরের জুনে বাংলাদেশ–চীন–পাকিস্তানের কূটনীতিকদের ত্রিপক্ষীয় বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনীতি ও জীবনমান উন্নয়ন নিয়ে আলোচনা হয়, যা এই নতুন উদ্যোগের ভিত্তি তৈরি করেছে।

সার্ক কার্যত অচল হয়ে গেছে ২০১৬ সালে ভারত–পাকিস্তান উত্তেজনার পর থেকে। দক্ষিণ এশিয়ার ২০০ কোটির বেশি মানুষের বাজার থাকলেও সদস্য দেশগুলোর পারস্পরিক বাণিজ্য মাত্র ৫ শতাংশে সীমাবদ্ধ। বিশেষজ্ঞরা মনে করছেন, সার্কের এই স্থবিরতা পাকিস্তানকে বিকল্প জোট ভাবনায় এগিয়ে দিয়েছে।

সাম্প্রতিক উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতিতে ভারত–পাকিস্তান সম্পর্ক আরও খারাপ হয়েছে, আর গণআন্দোলনের পর বাংলাদেশ–ভারত সম্পর্কেও অস্বস্তি বেড়েছে। ফলে ঢাকার সঙ্গে ইসলামাবাদের যোগাযোগ তুলনামূলকভাবে ইতিবাচক অবস্থানে রয়েছে।

বিশ্লেষকদের মতে, নতুন জোটের ধারণা উচ্চাকাঙ্ক্ষী হলেও বাস্তবতা জটিল। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বাস্তবতা, ভারতের প্রতিক্রিয়া এবং আঞ্চলিক নিরাপত্তা সংকট এই ধরনের জোটকে প্রতিষ্ঠা করতে বড় বাধা তৈরি করবে। তবে বাংলাদেশ–ভারত সম্পর্কের টানাপোড়েন এবং চীন–পাকিস্তান ঘনিষ্ঠতা আঞ্চলিক রাজনীতিতে নতুন ভারসাম্য সৃষ্টি করতে পারে। সার্ক অচল হওয়ায় পাকিস্তানের এই নতুন উদ্যোগ দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ আনতে পারে, যদিও তা সফল হওয়ার সম্ভাবনা সীমিত।

তথ্যসূত্র: আল জাজিরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১১ দলীয় জোটের চূড়ান্ত আসন ঘোষণা

বাংলাদেশ–চীন নিয়ে নতুন জোট প্রস্তাব পাকিস্তানের, বাদ ভারত

আপডেট সময় ০৭:১৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫