ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে দেড় যুগ আগের শিক্ষার্থী আফগানিস্তানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্মার্টফোন নিষিদ্ধ করল তালেবান এনসিপি নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি মোহাম্মদপুরে বিএনপি নেতা নূর ইসলামকে কুপিয়ে জখম ৫৩ বছরের পুরোনো বিদ্যালয়ের নাম বদলে নিজ নামের প্রস্তাব প্রতিমন্ত্রী মীর শাহে আলমের লেবানন সংঘাত বন্ধের নিশ্চয়তা ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরবে না ইরান পতাকা কেনার টাকা ছিল না, পলিথিনেই আঁকল আর্জেন্টিনার স্বপ্ন; পাশে দাঁড়াল ফ্যান ক্লাব জামায়াতে কেন এত ‘স্লিপ অব টাং’? মুখ খুললেই নতুন বিতর্ক প্রধানমন্ত্রীর একজন সহকর্মী রয়েছেন, যাকে “সর্বমন্ত্রী” বলা হয় ‘ভারতে প্রবেশের পর থেকে’ নিখোঁজ ডিপজল

রাজনীতি করতে দেশের মাটিতে থাকতে হবে: সাদিক কায়েম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:২৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, নতুন বাংলাদেশে রাজনীতি করতে হলে দেশপ্রেম ও তারুণ্য ধারণ করে, দেশের মাটি ও মানুষের কাছে এসে রাজনীতি করতে হবে। লন্ডন, দিল্লি বা অন্য কোনো স্থানে বসে কোনো রাজনীতি করার সময় শেষ হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মিনি স্টেডিয়ামে জামায়াতে ইসলামের তারুণ্যের উৎসব সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। সাদিক কায়েম বলেন, “বাংলাদেশে ইনসাফকে ধারণ করে রাজনীতি করতে হবে। নতুন বাংলাদেশে রাজনীতি করতে হলে দেশের মাটি ও ভাষা ধারণ করতে হবে। এই দেশে এসে রাজনীতি করতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশের জন্য যে আশা ছিল, তা পূরণ হয়নি। রাজনৈতিক বিভেদের কারণে গত ১৭ বছরে দেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সফল হয়নি।

সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন, জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধানসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতারা বক্তব্য রাখেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে দেড় যুগ আগের শিক্ষার্থী

রাজনীতি করতে দেশের মাটিতে থাকতে হবে: সাদিক কায়েম

আপডেট সময় ০৭:২৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫