ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে দেড় যুগ আগের শিক্ষার্থী আফগানিস্তানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্মার্টফোন নিষিদ্ধ করল তালেবান এনসিপি নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি মোহাম্মদপুরে বিএনপি নেতা নূর ইসলামকে কুপিয়ে জখম ৫৩ বছরের পুরোনো বিদ্যালয়ের নাম বদলে নিজ নামের প্রস্তাব প্রতিমন্ত্রী মীর শাহে আলমের লেবানন সংঘাত বন্ধের নিশ্চয়তা ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরবে না ইরান পতাকা কেনার টাকা ছিল না, পলিথিনেই আঁকল আর্জেন্টিনার স্বপ্ন; পাশে দাঁড়াল ফ্যান ক্লাব জামায়াতে কেন এত ‘স্লিপ অব টাং’? মুখ খুললেই নতুন বিতর্ক প্রধানমন্ত্রীর একজন সহকর্মী রয়েছেন, যাকে “সর্বমন্ত্রী” বলা হয় ‘ভারতে প্রবেশের পর থেকে’ নিখোঁজ ডিপজল

উপদেষ্টা আসার আগেই ব্রিজ উদ্বোধনের অনুষ্ঠান পণ্ড

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৫:০২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৩২১ বার পড়া হয়েছে

বরিশালের গৌরনদী–মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত সাহেবের চর–কাচিরচর সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উত্তেজিত জনতার হামলায় ভণ্ডুল হয়ে গেছে। শনিবার দুপুরে মুলাদীর নাজিরপুর ইউনিয়নের কাচিরচরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আগমনের আগেই এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেতু নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব এমদাদুল হক মজনুকে উদ্বোধনী অনুষ্ঠানের দাওয়াত না দেওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ওই ক্ষোভ থেকেই বিক্ষুব্ধ জনতা মঞ্চ, চেয়ারসহ অনুষ্ঠানের সব প্রস্তুতি ভাঙচুর করে। এমনকি ব্রিজের নামফলকও ক্ষতিগ্রস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ‘সৌহার্দ্য সেতু’ নামে ৬১৯ মিটার দীর্ঘ এই সেতুর নির্মাণকাজ এখনো সম্পূর্ণ হয়নি। তবুও এটি ‘৩৬ জুলাই সেতু’ নামে পরিবর্তন করে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ প্রশাসন প্রায় নীরব ভূমিকা পালন করে বলে অভিযোগ পাওয়া গেছে। মুলাদী থানার ওসি সফিকুল ইসলাম জানান, উপদেষ্টা অনুষ্ঠানস্থলে আসেননি, ফলে সেতুটি উদ্বোধনও হয়নি। তিনি বলেন, “স্থানীয় লোকজন দাওয়াত না পেয়ে অভিমান থেকেই মঞ্চ ও চেয়ার তছনছ করেছে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে দেড় যুগ আগের শিক্ষার্থী

উপদেষ্টা আসার আগেই ব্রিজ উদ্বোধনের অনুষ্ঠান পণ্ড

আপডেট সময় ১০:৩৫:০২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫