ঢাকা , শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাউফলে নির্বাচন ঘিরে একাধিক সহিংসতা; পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি—জামায়াতের ১১ দলীয় জোটের চূড়ান্ত আসন ঘোষণা ১১ দলীয় জোটে আসন সমঝোতা চূড়ান্ত, সর্বোচ্চ ১৯০ আসন জামায়াতে ইসলামী ভোলায় বালিশ চাপায় স্ত্রীকে হত্যা, পাষণ্ড স্বামী আটক ফ্যামিলি ও কৃষি কার্ড বিতরণ বন্ধের দাবি জামায়াতের, সিইসির সঙ্গে বৈঠকে প্রটোকল সমতার আহ্বান জাতীয় পরিচয়পত্র জালিয়াতি ও তথ্য বিক্রি করে মাসে কোটি টাকার বেশি আয়; নির্বাচন কমিশনের দুই কর্মচারী গ্রেফতার বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ বাউফলে জামায়াতের নেতা–কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাশেদ প্রধান ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ নামে নির্বাচনে অংশ নেবে ১১ দল

ভেনেজুয়েলা থেকে ৩০-৫০ মিলিয়ন ব্যারেল তেল যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের ঘোষণা ট্রাম্পের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

এবার ভেনেজুয়েলা থেকে ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল তেল যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলছেন, বাজারমূল্যে বিক্রি হওয়া এই তেলের অর্থ নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র সরকার। মঙ্গলবার (৬ জানুয়ারি) স্থানীয় সময় রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকার এই ‘নিষেধাজ্ঞাভুক্ত তেল’ যুক্তরাষ্ট্রকে দেবে। তেল বাজারমূল্যে বিক্রি করা হবে এবং সেই অর্থ নিয়ন্ত্রণ করবো আমি।’ মার্কিন প্রেসিডেন্টের দাবি, এই অর্থ ব্যবহার করা হবে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্র—উভয় দেশের জনগণের কল্যাণে।

মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটকে এই পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। হোয়াইট হাউস জানায়, তেল ইতোমধ্যে উত্তোলন করা হয়েছে। এর বেশিরভাগই জাহাজে করে যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অঞ্চলের রিফাইনারিতে নেওয়া হবে। ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ভেনেজুয়েলার ভারী অপরিশোধিত তেল বেশি দিন সংরক্ষণ করা যায় না। তাই দ্রুত হস্তান্তর করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল তেল যুক্তরাষ্ট্রের মোট চাহিদার তুলনায় খুব বেশি নয়। ২০২২ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুদ থেকে ১৮০ মিলিয়ন ব্যারেল তেল ছাড় দিয়েছিলেন। তাতে গ্যাসের দাম কমেছিল গড়ে মাত্র ১৩ থেকে ৩১ সেন্ট। এদিকে, প্রশ্ন উঠেছে ভেনেজুয়েলার নিজস্ব তেল রিজার্ভ নিয়ে। দেশটির মজুদ প্রায় পূর্ণ থাকলেও, এত বিপুল পরিমাণ তেল হস্তান্তরে ভবিষ্যতে সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। দাবি, এতে বৈশ্বিক তেলবাজারে সামান্য প্রভাব পড়লেও বড় প্রশ্ন উঠেছে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও ভবিষ্যৎ তেল রিজার্ভ নিয়ে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাউফলে নির্বাচন ঘিরে একাধিক সহিংসতা; পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি—জামায়াতের

ভেনেজুয়েলা থেকে ৩০-৫০ মিলিয়ন ব্যারেল তেল যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের ঘোষণা ট্রাম্পের

আপডেট সময় ০৯:৫৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬