ঢাকা-১৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির এবং ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী মাওলানা মামুনুল হকের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত মিলেছে।
নির্বাচনের আগে বেসরকারি গবেষণা সংস্থা সোচ্চার প্রকাশিত এক জরিপে দেখা গেছে, দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান মাত্র তিন শতাংশ। জরিপ অনুযায়ী ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজের পক্ষে ভোট দিতে চান ৪২ দশমিক ৬ শতাংশ ভোটার। অন্যদিকে রিকশা প্রতীকের প্রার্থী মামুনুল হক পেয়েছেন ৩৯ দশমিক ৬ শতাংশ ভোটারের সমর্থন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। ফল বিশ্লেষণে দেখা যায়, এখনো ১০ দশমিক ৪ শতাংশ ভোটার সিদ্ধান্তহীনতায় রয়েছেন। এছাড়া ৫ দশমিক ৯ শতাংশ ভোটার তাদের ভোটের পছন্দ প্রকাশ করতে রাজি হননি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮ থেকে ৩৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১৩ আসনটি মূলত মোহাম্মদপুর এলাকা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন, নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন।
জরিপে মোট ৬০৬ জন ভোটারের মতামত নেওয়া হয়। তাদের মধ্যে ২৫৮ জন ববি হাজ্জাজকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন, আর ২৪০ জন সমর্থন দিয়েছেন মামুনুল হককে।
লিঙ্গভিত্তিক ফলাফলে দেখা গেছে, জরিপে অংশ নেওয়া ৩২৪ জন পুরুষ ভোটারের মধ্যে ৪৪ দশমিক ৮ শতাংশ এবং ২৮২ জন নারী ভোটারের মধ্যে ৪০ দশমিক ১ শতাংশ বিএনপি প্রার্থীকে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন। অন্যদিকে মামুনুল হককে ভোট দেওয়ার কথা জানিয়েছেন নারী ভোটারের ৪০ দশমিক ৮ শতাংশ এবং পুরুষ ভোটারের ৩৮ দশমিক ৬ শতাংশ।
সব মিলিয়ে ঢাকা-১৩ আসনে শেষ মুহূর্তে ভোটের হিসাব যে নাটকীয় মোড় নিতে পারে, তা স্পষ্ট হয়ে উঠছে এই জরিপে।
ঢাকা
,
রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান-মার্কিন চুক্তির অংশ নয় ইসরায়েল: নেতানিয়াহু
‘সময় ফুরিয়ে আসছে’, সরকারের প্রতি কড়া বার্তা জামায়াত আমিরের
ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের
ছাত্রলীগ নেতাকে বিয়ে করে সরকারি চাকরি করছিলেন মনিরা শারমিন: আবু হানিফ
দর্শনা সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
দ্বিতীয় বিয়ে করতে গিয়ে আটক ছাত্রদল নেতা
ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি
জিসান ইস্যুতে ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন জামায়াত এমপির স্ত্রী
৮৮ বছর প্রথম ম্যাচে হারেনি ব্রাজিল, এবার কী করবে?
আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান
ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজ-মামুনুল হকের ভোটের ব্যবধান ৩ শতাংশ
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০৭:২১:২০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- ২৪২ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ



























