ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জন্মদিনের দিনই ঝুলন্ত মরদেহ, রহস্য ঘনীভূত বিমানবন্দর লোডারের মৃত্যুতে মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের কাছ থেকে বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি আবারও আ. লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী হযরত শাহজালাল বিমানবন্দরে আগুন বাংলাদেশে যৌথ ড্রোন কারখানা গড়তে চায় তুরস্ক তুরস্ক বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: জামায়াত আমির ক্ষেপণাস্ত্র-ড্রোনে মার্কিন নৌবহরকে সতর্কবার্তা দিল ইরান লালমনিরহাটের তিন সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার বাধায় ব্যর্থ বিএসএফ কলকাতার মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম, টালমাটাল তৃণমূলে নতুন ধাক্কা রাজনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:২৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে ধন্যবাদ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সংসদে দেওয়া বক্তৃতায় রুমিন ফারহানা বলেন, দলীয় মনোনয়ন না পাওয়ার কারণেই তিনি দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সাধারণ মানুষের ভালোবাসা উপলব্ধি করতে পেরেছেন। তার ভাষায়, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের গণ্ডির ভেতরে থেকে নির্বাচন করলে জনগণের এই ব্যাপক সমর্থন বোঝা সম্ভব হতো না।

বক্তৃতায় তিনি বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। রুমিন বলেন, খালেদা জিয়ার স্নেহ ও উৎসাহেই তার রাজনীতিতে পথচলা শুরু হয়েছিল এবং তার শূন্যতা সংসদে কখনও পূরণ হওয়ার নয়।

এ সময় জুলাই অভ্যুত্থানে নারীদের ভূমিকার প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন রাখেন, আন্দোলনের সামনের সারিতে থাকা নারীরা এক বছরের মধ্যেই কেন রাজনৈতিক দৃশ্যপট থেকে হারিয়ে গেলেন। সংসদে উপস্থিত সাত নারী সংসদ সদস্যের উদ্দেশে তিনি বিষয়টি নিয়ে আত্মসমালোচনার আহ্বান জানান।

নারীদের রাজনৈতিক ও সামাজিক অবস্থান নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, আন্দোলন ও সংকটের সময় নারীরা অগ্রভাগে থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের ট্রোল ও সমালোচনার লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। নারীর পোশাক, চেহারা ও ব্যক্তিগত বিষয়কে হাস্যরসের উপাদান বানানো হয় বলেও মন্তব্য করেন তিনি। দেশের ৫২ শতাংশ জনগোষ্ঠীকে পিছনে রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় বলেও সতর্ক করেন এই সংসদ সদস্য।

এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য (ভিসি) নিয়োগ প্রসঙ্গেও সমালোচনা করেন রুমিন ফারহানা। তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় ভিসি ও প্রো-ভিসি নিয়োগ দেওয়া হচ্ছে। দলীয় রাজনীতি করা দোষের নয় উল্লেখ করে তিনি বলেন, তবে দল না করলে নিয়োগ না পাওয়া গণতান্ত্রিক চর্চার জন্য দুর্ভাগ্যজনক।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জন্মদিনের দিনই ঝুলন্ত মরদেহ, রহস্য ঘনীভূত বিমানবন্দর লোডারের মৃত্যুতে

মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা

আপডেট সময় ০৭:২৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬