ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

বাংলাদেশে বড় অঙ্কের বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে চীনের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো। দেশটির ১১টি কোম্পানি বাংলাদেশের বিভিন্ন খাতে মোট ৯ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।

চীনের রাজধানী বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরেন প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা ও শীর্ষ কর্মকর্তারা। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ—বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীও।

শনিবার সাংবাদিকদের ব্রিফিংয়ে আশিক চৌধুরী জানান, নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসার বার্তা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে ইতিবাচকভাবে পৌঁছেছে। ফলে বাংলাদেশকে ঘিরে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ ও আস্থা দুটোই বেড়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ প্রথমবারের মতো পাঁচ বছরের করনীতি সংক্রান্ত পূর্বাভাস বা ট্যাক্স আউটলুক উপস্থাপন করেছে, যা বিনিয়োগকারীদের কাছে দীর্ঘমেয়াদি নীতিগত স্থিতিশীলতার বার্তা দিয়েছে।

বিনিয়োগ প্রস্তাবগুলোর মধ্যে সবচেয়ে বড় অঙ্কের অর্থ বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ। প্রতিষ্ঠানটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিপিপি প্রকল্পে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায়।

এ ছাড়া পায়রা শিল্পাঞ্চলে ই-বর্জ্য পুনর্ব্যবহার ও পরিবেশবান্ধব শিল্পপ্রকল্প স্থাপনে ১ দশমিক ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে ঝংসিন এনভায়রনমেন্টাল প্রোটেকশন গ্রুপ।

ওয়েস্ট-টু-এনার্জি প্ল্যান্ট নির্মাণে প্রায় ৮৯০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে সাংহাই এসইউএস এনভায়রনমেন্ট কোম্পানি। অন্যদিকে মোংলা বন্দর অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন, বন্ডেড গুদাম এবং আঞ্চলিক লজিস্টিকস হাব গড়ে তুলতে ৬৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন।

জ্বালানি, স্মার্ট মিটার উৎপাদন, কোল্ড-চেইন লজিস্টিকস, সৌরবিদ্যুৎ, রেলওয়ে যন্ত্রাংশ উৎপাদন, কারিগরি শিক্ষা, ফার্মাসিউটিক্যাল শিল্প এবং কৃষিভিত্তিক খাতেও শত শত মিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা তুলে ধরেছে চীনা প্রতিষ্ঠানগুলো।

বিশেষজ্ঞদের মতে, এসব প্রস্তাব বাস্তবায়িত হলে বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি, শিল্পায়ন, প্রযুক্তি ও কর্মসংস্থান খাতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়তে পারে। একই সঙ্গে বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্কও নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মনে করা হচ্ছে।

এখন বিনিয়োগ প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আলোচনা, যাচাই-বাছাই ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অপেক্ষায় রয়েছে দুই দেশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সব ম্যাচ জিতে বিশ্বকাপ জয়ের ইতিহাস নেই আর্জেন্টিনার

বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের

আপডেট সময় ১১:৩৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬