ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াতের উদ্দেশ্য বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করা: মির্জা ফখরুল এবার শাপলা চত্বরে শহীদদের স্মরণে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা আল্লাহ আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন: কারামুক্তির পর সিদ্দিক  পানি থেকে লাশ উদ্ধারের পর দেখা গেল ছেলেকে বুকে জড়িয়ে আছেন মা ইরানের সঙ্গে চলমান শত্রুতা শেষ: ট্রাম্প বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ৩ জেলার পাঁচ নদীর পানি বিএনপির সমাবেশে আইফোন চুরি, কুরআন তেলাওয়াত করিয়ে তওবা করালো জনতা সরকারের কাজের গতি দেখে বিরোধী দল ভয় পাচ্ছে: আবদুস সালাম রাজনৈতিক সহমর্মিতা বজায় রাখতে বিএনপি–জামায়াত বৈঠক দক্ষিণ এশিয়ায় দক্ষতাসম্পন্ন শিক্ষকের হারে সবার পেছনে বাংলাদেশ

কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, ১৫ সেনা আহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

এবার কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটিতে রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলায় অন্তত ১৫ জন মার্কিন সামরিক সদস্য আহত হয়েছেন বলে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজ নিশ্চিত করেছে। দুইজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, আহতদের অধিকাংশের আঘাত গুরুতর নয় এবং প্রাথমিক চিকিৎসার পর তাঁরা নিজ দায়িত্বে ফিরে গেছেন।

আলজাজিরা জানিয়েছেমধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কুয়েতের এই ঘাঁটিতে হামলার ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। হামলার দায় ও নেপথ্য কারণ খতিয়ে দেখছে পেন্টাগন এবং কুয়েত সরকার। এ ঘটনার পর ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে সতর্কতা বাড়ানো হয়েছে।

এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা লেবাননের অভ্যন্তরে এবং ইসরাইলের উত্তরাঞ্চলীয় শহরগুলোতে ইসরায়েলি সেনাবাহিনী ও ট্যাংক লক্ষ্য করে বড় ধরনের অভিযান চালিয়েছে। গোষ্ঠীটির এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের আইনাতা এবং মারকাবাহ শহরে অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপর তারা রকেট ওডাইভবোম্বিংবা আত্মঘাতী ড্রোন দিয়ে সফল হামলা চালিয়েছে।

লেবানন সীমান্তের পাশাপাশি ইসরাইলের অভ্যন্তরেও হিজবুল্লাহর তৎপরতা বেড়ে গেছে। গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরাইলের কিরিয়াত শমোনাং এবং সাসা শহরের ভেতরে ও আশপাশে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর ওপর তারা নিখুঁতভাবে লক্ষ্যভেদ করেছে। এই হামলায় ইসরাইলি পক্ষের ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। উভয় ফ্রন্টে পাল্টাপাল্টি হামলার ঘটনায় পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াতের উদ্দেশ্য বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করা: মির্জা ফখরুল

কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, ১৫ সেনা আহত

আপডেট সময় ১০:০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬