ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ইরানের হরমুজ নিয়ন্ত্রণ: ক্রিপ্টোতে টোল আদায়, ব্যারেল প্রতি গুনতে হবে ১ ডলার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর সাক্ষাৎ, ফের খুলছে শ্রমবাজার আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী হেলিকপ্টারে গিয়ে নয়, নিজ কক্ষে বসেই দেখব কোন স্কুলে কী হচ্ছে: শিক্ষামন্ত্রী ভোট বর্জন করলেন শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে রাশিয়ান দূতাবাসে মাওলানা মামুনুল হক এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার ‘জঙ্গি এমপি’ অপবাদে খেলাফত মজলিসের সংসদ সদস্যের বিশেষ অধিকারের নোটিশ

কাঁধ থেকে ছোড়া মিসাইলে যুক্তরাষ্ট্রের ওই এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের একটি এফ১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার জানিয়েছেন, ইরানি সেনারা কাঁধ থেকে ছোড়া মিসাইলে যুদ্ধবিমানটি মাটিতে নামিয়ে আনে। তিনি বলেন, “এটি ছিল একটি কাঁধের, হাতে ধরার কাঁধের মিসাইল, হিট সিকিং মিসাইল। আপনারা ভাগ্যবান, কিন্তু তারা বিমানটিতে শ্যুট করে। আর মিসাইলটি বিমানের ঠিক ইঞ্জিনে আঘাত হানে।

প্রথমবারের মতো প্রতিপক্ষের আঘাতে মার্কিনিদের এফ১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর পাইলট ও সঙ্গে থাকা অপর ক্রুকে উদ্ধারে ব্যাপক উদ্ধার অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। কিন্তু এই উদ্ধার অভিযান একদমই মসৃণ ছিল না। ওই বিমানের ক্রুদের উদ্ধার করতে গিয়ে মার্কিনিরা একটি এ১০ যুদ্ধবিমান, দুটি এমসি১৩০জে হারকিউলিস পরিবহন বিমান এবং অন্তত একটি হেলিকপ্টার হারায়।

সংবাদমাধ্যম সিএনএন বলেছে, মাত্র কয়েক হাজার ডলার মুল্যের একটি মিসাইলের মাধ্যমে সবমিলিয়ে যুক্তরাষ্ট্রের কয়েকশ মিলিয়ন ডলারের একাধিক বিমান ধ্বংস করে দিতে সমর্থ হয়েছে মার্কিনিরা। কাঁধ থেকে ছোড়া এসব মিসাইলকেম্যানপোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেমবা ম্যানপ্যাডস বলা হয়।

ইরানের কাছে বিভিন্ন ধরনের ম্যানপ্যাডস আছে। যারমধ্যে রয়েছে সোভিয়েত আমলের স্ট্রেলা মিসাইল, রুশ ইগলা মিসাইল এবং ইরানিদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাঘ মিসাইল। তবে ঠিক কোন মিসাইলটি মার্কিনিদের এফ১৫ ভূপাতিত করেছে সেটি নিশ্চিত নয়। ম্যানপ্যাডের লঞ্চ টিউব লম্বায় চার থেকে সাড়ে ছয় ফুট লম্বা হয়। আর এগুলোর ওজন হয় ১২ থেকে ২৫ কেজি। সূত্র: সিএনএন

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা

কাঁধ থেকে ছোড়া মিসাইলে যুক্তরাষ্ট্রের ওই এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান

আপডেট সময় ০২:৩৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬