ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হন্ডুরাসকে ২-০ গোলে হারালো বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের নোয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ চার পরিবর্তন নিয়ে রাতে মাঠে নামছে ব্রাজিল মেহেরপুর তেঁতুলবাড়ীয়া সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা বিজিবি-গ্রামবাসীর প্রতিরোধে ব্যর্থ বিএসএফ, সীমান্তে সতর্ক অবস্থান এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২ মেহেরপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি ফারুক সম্পাদক মুক্ত রক্তাক্ত ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি তিন মাসেই আ.লীগের অবস্থানে পৌঁছে গেছে: আসিফ মাহমুদ

ঢাকা কলেজে ছাত্রশিবিরের প্রীতিভোজে সৌহার্দ্যের মিলনমেলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
  • ৩৫৫ বার পড়া হয়েছে

ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা কলেজে আবাসিক শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা কলেজ শাখা। শনিবার (৭ জুন) কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ প্রীতিভোজ অনুষ্ঠানে উৎসবের আমেজে একত্রিত হন শিক্ষার্থী ও কর্মীরা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন সবাই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার। তিনি বলেন, “ঈদ মানে কেবল উৎসব নয়, এটি আত্মত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের বাস্তব অনুশীলন। ছাত্রদের মধ্যে এই মূল্যবোধ ছড়িয়ে দিতে শিবিরের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। তিনি বলেন, “ঈদের এই আনন্দের সময়টিতে এমন প্রীতিভোজ আয়োজন ছাত্র-শিক্ষক-কর্মচারীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্পর্ক আরও গভীর করে।”

প্রীতিভোজে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, এমন আয়োজনে সবাই একত্রিত হয়ে যে আনন্দ ও আন্তরিকতার অভিজ্ঞতা হয়, তা খুবই স্মরণীয়।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যাতে দেশের শান্তি, শিক্ষা এবং মানবিক মূল্যবোধের বিকাশ কামনা করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আজ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের প্রীতিভোজে সৌহার্দ্যের মিলনমেলা

আপডেট সময় ১০:০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫