ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮ ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশের দরকার নাই’—অপ্রতিমের মায়ের আহাজারি গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪ দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় সারাদেশে এখন জনমনে আতঙ্ক, মানুষের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ালে পাকিস্তানে মহাবিপর্যয় নেমে আসবে: রাজা নাসির আব্বাস

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন, স্ত্রীসহ আইসিইউতে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

এবার রাজধানীর বারিধারার পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর আনুমানিক ৪টা ৫৬ মিনিটে বারিধারার ইউএন রোডের ২২ নম্বর বাড়িতে অবস্থিত পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বারিধারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, বৃহস্পতিবার ভোর ৪টা ৫৬ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৫টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ৫টা ২০ মিনিটে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আসে।

পরে সকাল ৯টার দিকে ধোঁয়ার প্রভাবে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাইকমিশনার ইমরান হায়দার এবং তার স্ত্রী নাইমা ইমরানকে রাজধানীর গুলশানে অবস্থিত কন্টিনেন্টাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন, স্ত্রীসহ আইসিইউতে

আপডেট সময় ০৯:২৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬