ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তারেক রহমানের সফর ঘিরে ‘মহাজাদু’ গানে ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর গবেষণার উদ্দেশ্যে চিড়িয়াখানা ছেড়ে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’ নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে ঢাকার সড়কগুলো থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত রেকর্ড গরমের আশঙ্কা, ইউরোপজুড়ে রেড অ্যালার্ট ইরানের চেয়ে তুরস্ক ইসরায়েলের বড় হুমকি: হিব্রু সংবাদপত্র চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াতে ইসলামী জব্দকৃত ১২ বিলিয়ন ডলার ফেরত দিতে রাজি যুক্তরাষ্ট্র: গালিবাফ দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী

প্রায় ৮২ মিনিট স্থায়ী হবে আজকের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৫০২ বার পড়া হয়েছে

পূর্ণগ্রাস অবস্থায় চাঁদ লালচে হয়ে ওঠে, যা ‘ব্লাড মুন’ নামে পরিচিত। আজ রোববার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার পর থেকে দেশের আকাশে দেখা যাচ্ছে এই বিরল রক্তিম আভা।

মহাকাশবিষয়ক ওয়েবসাইট স্পেস ডটকম ও বাংলাদেশ আবহাওয়া দফতর জানিয়েছে, এ গ্রহণ চলবে প্রায় ৮২ মিনিট, যা সাম্প্রতিক সময়ের অন্যতম দীর্ঘতম চন্দ্রগ্রহণ।

এর আগে, রাত ৯টা ২৮ মিনিটে শুরু হয় অত্যন্ত বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের ‘পেনুম্ব্রাল’ বা সূক্ষ্ম ছায়া পর্ব। রাত সাড়ে ১০টা নাগাদ আংশিকভাবে গ্রহণ শুরু হয়।

এই গ্রহণ এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে দেখা যাচ্ছে। এবারের চন্দ্রগ্রহণ দেখতে পাওয়ার কথা বিশ্বের প্রায় ৮৫ ভাগ মানুষের। বাংলাদেশ থেকেও দেখা যাচ্ছে এই মহাজাগতিক ঘটনা। তবে আকাশে যদি মেঘ থাকে, তাহলে গ্রহণ দেখায় বাধা পড়তে পারে।

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটে তখন, যখন পৃথিবী সরাসরি সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করে। ফলে চাঁদ পুরোপুরি পৃথিবীর গাঢ় ছায়া বা আমব্রায় প্রবেশ করে। শুরুতে ও শেষে চাঁদ হালকা ছায়া বা পেনামব্রায় থাকার কারণে কিছুটা ম্লান দেখা দেয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের সফর ঘিরে ‘মহাজাদু’ গানে ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

প্রায় ৮২ মিনিট স্থায়ী হবে আজকের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।

আপডেট সময় ১১:৫৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫