সিলেটের মোগলাবাজারে চট্টগ্রামগামী ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রেনটি সকাল সাড়ে ৭টার দিকে মোগলাবাজার এলাকায় লাইনচ্যুত হয়। দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করতে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।