ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রাজিলের বিদায়ের পর আর্জেন্টাইন সমর্থক মাশরাফির আবেগঘন বার্তা ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক বেতনের ১০ শতাংশ গরীবদের জন্য সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী ‘এটাই আমার শেষ বিশ্বকাপ’—বিদায়ের ইঙ্গিত দিলেন রোনালদো খামেনির মরদেহ ইরাকে নেওয়া হচ্ছে কেন? লাল কার্ড দেখার পরও খেলবেন যুক্তরাষ্ট্রের খেলোয়াড়, ফিফাকে ধন্যবাদ ট্রাম্পের ‘ফিলিস্তিনের সমর্থনের কারণেই খামেনিকে হত্যা করা হয়েছে’ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি চীনকেও কাছে টানছে বাংলাদেশ ইরানি নেতাদের নিশ্চিহ্ন করার হুমকি ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর নরওয়ের ফুটবল ইতিহাসে এটি সবচেয়ে পাগলাটে রাত: হালান্ড

শিক্ষার্থীদের ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ না নেয়ার আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

এবার শিক্ষার্থীদের ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ না নেয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিশেষকরে ৭ অক্টোবর ইসরায়েল-গাজা যুদ্ধের দ্বিতীয় বার্ষিকীতে প্রকাশিত দ্য টাইমস-এ লেখা এক মতামতে তিনি বলেন, এদিনে বিক্ষোভ আয়োজন করা ‘ব্রিটিশদের মানায় না’। কারণ কিছু মানুষ এই দিনটিকে ‘ব্রিটিশ ইহুদিদের ওপর ঘৃণ্য হামলার অজুহাত’ হিসেবে ব্যবহার করে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আরও বলেন, ‘আজ, ৭ অক্টোবরের বর্বরোচিত হামলার বার্ষিকীতে, শিক্ষার্থীরা আবারও বিক্ষোভের পরিকল্পনা করছে। এটি ব্রিটিশ হিসেবে আমাদের চরিত্র নয়। অন্যদের প্রতি এতটা অসম্মান করা অসুলভ আচরণ। আর তারপর কেউ কেউ আবার ইহুদিবিরোধী স্লোগান দিতে শুরু করে।’

তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাজ্য সবসময় ‘ইহুদি সম্প্রদায়কে রক্ষা করতে ঐক্যবদ্ধ ও দৃঢ়ভাবে’ অবস্থান করবে। তিনি আরও যোগ করেন, ‘আমাদের দেশে বসবাসরত ইহুদি সম্প্রদায়গুলো রাস্তায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষ সহ্য করে যাচ্ছে।’ সূত্র: বিবিসি নিউজ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের বিদায়ের পর আর্জেন্টাইন সমর্থক মাশরাফির আবেগঘন বার্তা

শিক্ষার্থীদের ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ না নেয়ার আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় ১২:৫৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫