ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৪৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ১০০১ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দলটির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এই কমিটি গঠন করা হয়।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পুনর্গঠিত কমিটিতে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা‘ছুমকে আহ্বায়ক এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমকে সদস্যসচিব করা হয়েছে।

পুনর্গঠিত কমিটিতে সাবেক তিন সচিব, সাবেক সেনা কর্মকর্তা এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতিসহ বিভিন্ন পেশাজীবী ও অভিজ্ঞ ব্যক্তিরা অন্তর্ভুক্ত রয়েছেন।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন—
এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, এডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মদ শাহজাহান, মোবারক হোসাইন, মো. আব্দুর রব, আ ফ ম আব্দুস সাত্তার, এডভোকেট ড. হেলাল উদ্দিন, প্রফেসর ডা. নজরুল ইসলাম, প্রফেসর ডা. একেএম ওয়ালিউল্লাহ, অতিরিক্ত সচিব খন্দকার রাশেদুল হক, সাবেক সিনিয়র সচিব মু. সফিউল্লাহ, সাবেক সচিব আব্দুল কাইয়ুম, সাবেক সচিব আব্দুল্লাহ আল মামুন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) গোলাম মোস্তফা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সফিকুল ইসলাম, মেজর (অব.) মুহাম্মদ ইউনুস আলী, জাহিদুর রহমান, এডভোকেট আতিকুর রহমান, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, রাজিবুর রহমান পলাশ, ইঞ্জিনিয়ার ড. জুবায়ের আহমদ, ড. হাফিজুর রহমান, অধ্যাপক সাইফুল্লাহ মানছুর, ড. মোস্তফা মনোয়ার, মঞ্জুরুল ইসলাম এবং জাহিদুল ইসলাম।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি, নির্বাচনসংক্রান্ত কৌশল নির্ধারণ ও সার্বিক তদারকির দায়িত্ব পালন করবে এই কমিটি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

আপডেট সময় ০৭:৪৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬