ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশের এলএনজির জাহাজ হরমুজ পার হতে সমস্যা হবে না: ইরানের রাষ্ট্রদূত মামলা-হামলা ও জেল-জুলম সহ্য করে আজ রাষ্ট্রীয় ক্ষমতায়: খাদ্যমন্ত্রী গ্যাস সংকট আন্তর্জাতিক সমস্যা, সমাধান হতে দেড় সপ্তাহ লাগবে: রিজভী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়া ২২৭ ভারতীয়র মধ্যে ৫১ জন নিহত ঘুষ.সাইট তৈরি করা সেই ভাইরাল শাহেদের খোঁজ নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় যাচ্ছে সিমেন্ট-খাদ্য-ওষুধ, আসছে ই’য়া’বা-আইস ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বিমানঘাঁটিতে পাইলট-ক্রু নিহত, দাবি ইরানের ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হা’ম’লা: নি’হত ৪, আ’হত অর্ধশতাধিক ব্রাহ্মণবাড়িয়ায় দেড়কোটি টাকার ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ

ইসরায়েলে হামলা চালানোর আগাম হুঁশিয়ারি দিল ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৩৫১ বার পড়া হয়েছে

এবার ইরান তার শত্রুদের ওপর ‘আগাম হামলা’ চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে। দেশটির নবগঠিত ‘ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল’ গত মঙ্গলবার এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেয়। ফলে এ অঞ্চলে নতুন করে উত্তেজনা বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিবৃতিতে কাউন্সিল জানায়, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ বা দেশটিতে অস্থিরতা তৈরির চেষ্টা করা হলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। কাউন্সিল জোর দিয়ে বলেছে, আক্রান্ত হওয়ার পর শুধু পাল্টা জবাব দেওয়ার মধ্যেই তারা নিজেদের সীমাবদ্ধ রাখবে না, বরং নিজেদের নিরাপত্তা রক্ষায় যেকোনো ‘দৃশ্যমান হুমকির লক্ষণ’ বিবেচনায় নিয়ে তারা পদক্ষেপ নেবে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র ইউনিটের সক্ষমতা যাচাইয়ের জন্য সামরিক মহড়া চালানোর দুই দিন পর এ হুঁশিয়ারি এল। ইরানের অভ্যন্তরে মুদ্রাস্ফীতি ও মুদ্রার মানের চরম পতনের কারণে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সেই বিক্ষোভ নিয়ন্ত্রণে যখন দেশটির নিরাপত্তা বাহিনী হিমশিম খাচ্ছে, ঠিক তখন এ বিবৃতি জারি করা হলো। ২০২৫ সালের জুনে ইরান-ইসরায়েল সংঘাতের পর গঠিত হয় এই ‘ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল’। কাউন্সিল বলেছে, ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার বিষয় তাদের কাছে ‘রেডলাইন’ বা চূড়ান্ত সীমা, যা কোনোভাবেই অতিক্রম করা যাবে না।

বিবৃতিতে আরও বলা হয়, যেকোনো ধরনের আগ্রাসন বা শত্রুতামূলক আচরণের উপযুক্ত ও কঠোর জবাব দেওয়া হবে। যারা আক্রমণ করবে, তাদের একই কায়দায় পাল্টা আঘাত করা হবে। তবে বিবৃতিতে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি। ইরানের রাষ্ট্র-নিয়ন্ত্রিত ইংরেজি দৈনিক পত্রিকা তেহরান টাইমসও আগাম আত্মরক্ষামূলক হামলার সম্ভাবনার কথা উল্লেখ করেছে। এর মাধ্যমে কাউন্সিলের দেওয়া বার্তাই আবার নিশ্চিত করা হলো।

২০২৫ সালের জুনে ইরান-ইসরায়েল সংঘাতের পর গঠিত হয় এই ‘ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল’। কাউন্সিল বলেছে, ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার বিষয় তাদের কাছে ‘রেডলাইন’ বা চূড়ান্ত সীমা, যা কোনোভাবেই অতিক্রম করা যাবে না। এসব বক্তব্য এমন এক সময় এল, যখন ইতিমধ্যেই অস্থির হয়ে আছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি। এখন ইরানের এমন হুঁশিয়ারিতে ইসরায়েলের সঙ্গে দেশটির উত্তেজনা ও আঞ্চলিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের এলএনজির জাহাজ হরমুজ পার হতে সমস্যা হবে না: ইরানের রাষ্ট্রদূত

ইসরায়েলে হামলা চালানোর আগাম হুঁশিয়ারি দিল ইরান

আপডেট সময় ১১:১৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬