ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতি দমনের কথা বলে ঋণখেলাপিদের মনোনয়ন কেন?: জামায়াত আমির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

এবার বিএনপিকে ইঙ্গিত করে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটি দল একদিকে দুর্নীতি দমনের কথা বলছে, অন্যদিকে ঋণখেলাপিদের মনোনয়ন দিয়েছে। ঋণখেলাপিদের আশ্রয় দিয়ে দুর্নীতি দমন করা যাবে না। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ১২ ফেব্রুয়ারি জনগণ লাল কার্ড দেখাবে।

আজ রোববার বেলা ১১টার দিকে রাজধানীর বাড্ডায় এনসিপির আহ্বায়ক নাহিদের নির্বাচনি জনসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। প্রসঙ্গত, সম্প্রতি একাধিক নির্বাচনি জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন— ‘ক্ষমতায় গেলে বিএনপি দুর্নীতি দমন করবে এবং কঠোরভাবে আইনশৃঙ্খলা রক্ষার মাধ্যমে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে।

তিনি আরো বলেন, আমরা যতই পরিকল্পনা নিই না কেন, একটি বিষয় যদি আমরা নিয়ন্ত্রণ না করি, তাহলে আমাদের কোনো পরিকল্পনা সফল হবে না। কী সেটি? সেই বিষয়টাও বিএনপি অতীতে প্রমাণ করেছে, একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব সেই বিষয়টি নিয়ন্ত্রণ করা এবং সেটি হলো দুর্নীতি। যেকোনো মূল্যে আগামীতে বিএনপি দুর্নীতির টুঁটি চেপে ধরবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্নীতি দমনের কথা বলে ঋণখেলাপিদের মনোনয়ন কেন?: জামায়াত আমির

আপডেট সময় ১২:১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬