ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবের রাস্তায় নেমে এল হাজার হাজার মানুষ ২ মাসের মধ্যে তেল শোধন ক্ষমতা ৮০ শতাংশে ফেরাতে চায় ইরান জনগণের সঙ্গে ধোঁকাবাজির মাধ্যমে সংসদে যাত্রা শুরু করেছে বিএনপি: জামায়াতে আমির এসএসসি পরীক্ষার হল পরিদর্শনে এমপিরা যেতে পারবেন না: শিক্ষামন্ত্রী জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস আলোচনা ব্যর্থ: পাকিস্তান ছাড়লো ইরানি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা ও বিদ্বেষের কথা আমরা ভুলব না: ইরান সরকারের সিদ্ধান্তেই ইন্টারনেট বন্ধ হয়: জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আইএসপিএবি সভাপতি ইরানের সঙ্গে শান্তি আলোচনা যখন ব্যর্থ হচ্ছিল, ট্রাম্প তখন কুস্তি খেলা দেখছিলেন

সৌদি আরবে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার রেশ ধরে সৌদি আরবে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরান। রবিবার (৮ মার্চ) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টা পর্যন্ত রাজধানী রিয়াদের পূর্ব দিকে অন্তত সাতটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মাত্র এক ঘণ্টা আগে আরও আটটি ইরানি ড্রোন ধ্বংস করার তথ্য জানিয়েছিলো দেশটি।

উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা ব্যবহার করে যুক্তরাষ্ট্র কোনো হামলা না চালালে ইরান পাল্টা আঘাত করবে না বলে গত শনিবার প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে সেই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই ইরানি ভূখণ্ডে হামলার ঘটনা ঘটে। এর প্রতিক্রিয়ায় সৌদি আরবসহ পার্শ্ববর্তী দেশগুলোকে লক্ষ্য করে পুনরায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে তেহরান।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, গত কয়েক ঘণ্টায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে দফায় দফায় আসা এই ড্রোনগুলো আকাশেই ধ্বংস করা হয়েছে। তবে এই হামলার ফলে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। ইরান মূলত মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সামরিক স্থাপনাগুলোকে কেন্দ্র করেই এই হামলাগুলো পরিচালনা করছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ইরানের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিলো যে, যেসব দেশ যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে, তাদেরও যুদ্ধের ফল ভোগ করতে হবে। বর্তমান পরিস্থিতিতে পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক মহল থেকে কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান জানানো হলেও সংঘাতের তীব্রতা বেড়েই চলেছে। সূত্র: আল জাজিরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

সৌদি আরবে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরান

আপডেট সময় ১১:০৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬