ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন: নেপথ্যে যে কারণ ৭ দিনের সফরে জাপান যাচ্ছেন জামায়াত আমির ‘আহারে ব্রো লাইফটাই স্পয়েল হয়ে গেল’-আসিফ মাহমুদকে কটাক্ষ করে নীলার পোস্ট দুই দশকেও উপকূলীয় নারী শ্রমিকদের মজুরি বৈষম্য ঘোচেনি লুটেরাদের হাতে ব্যাংক ফিরিয়ে দিলে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকরা সংসদে সুগার মিল নিয়ে আমির হামজার বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন একটি হয়েছে ১৫ বছরের দুর্নীতি আর ১৮ মাস ভুল নীতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মেয়ের বিয়ের পাত্র নিয়ে পালালেন মা যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০

যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের কাছে ভালো কোনো বিকল্প ছিল না

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

এবার ইরানের ওপর পরিকল্পিত বড় ধরনের হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের অনুরোধে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্পের এ ঘোষণার পর দুই সপ্তাহ পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা সম্ভব বলে জানিয়েছে ইরান।

ইরান বিষয়ক একজন পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ বলেছেন, ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে বাধ্য হয়েছেন, কারণ তার হাতেআর কোনো ভালো বিকল্পছিল না। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে কুইন্সি ইনস্টিটিউটের ড. ত্রিতা পারসি বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি ব্যাপক যুদ্ধট্রাম্পের প্রেসিডেন্সিকে ধ্বংস করে দেবে

পারসি বলেন, ‘তিনি উত্তেজনামূলক পদক্ষেপ নেওয়ার বিষয়ে বড় বড় কথা বলছিলেন, কিন্তু এই অঞ্চলের সবাই জানত যদি ইরানের জ্বালানি সম্পদ ও বিদ্যুৎকেন্দ্রগুলোর ওপর হামলা করা হয় তাহলে ইরানীরা জিসিসিভুক্ত দেশগুলোর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে। আর আমরা এখনকার চেয়ে অনেক, অনেক ভয়াবহ জ্বালানি সংকটের সম্মুখীন হব।

তিনি আরও বলেন, ‘তার এখান থেকে বেরিয়ে আসা দরকার ছিল। তিনি আজ সকালে হুমকিগুলো দিয়েছিলেন এটা বোঝানোর জন্য যে, আজ সন্ধ্যার মধ্যে তিনি যে চুক্তিতে আসবেন তা তার শর্তেই সম্পন্ন হবে।কিন্তু আসলে বিষয়টি খতিয়ে দেখলে মনে হয়, তা ছিল না। এমনকি তার নিজের বিবৃতিতে বলা হয়েছে, আলোচনা ইরানিদের ১০দফা পরিকল্পনার ওপর ভিত্তি করে হবে, যেটি অনেক বেশি যুক্তিসঙ্গত পরিকল্পনা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন: নেপথ্যে যে কারণ

যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের কাছে ভালো কোনো বিকল্প ছিল না

আপডেট সময় ১০:০৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬