ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আরব আমিরাতকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ পরিকল্পনা সৌদিকে জানিয়েছিল ইরান জামায়াতের উদ্দেশ্য বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করা: মির্জা ফখরুল এবার শাপলা চত্বরে শহীদদের স্মরণে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা আল্লাহ আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন: কারামুক্তির পর সিদ্দিক  পানি থেকে লাশ উদ্ধারের পর দেখা গেল ছেলেকে বুকে জড়িয়ে আছেন মা ইরানের সঙ্গে চলমান শত্রুতা শেষ: ট্রাম্প বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ৩ জেলার পাঁচ নদীর পানি বিএনপির সমাবেশে আইফোন চুরি, কুরআন তেলাওয়াত করিয়ে তওবা করালো জনতা সরকারের কাজের গতি দেখে বিরোধী দল ভয় পাচ্ছে: আবদুস সালাম রাজনৈতিক সহমর্মিতা বজায় রাখতে বিএনপি–জামায়াত বৈঠক

খামেনির ‘চল্লিশা’র দিনে ইরানের রাজপথে নামবেন লাখো মানুষ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০২:২২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

এবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর ৪০তম দিন পালিত হচ্ছে আজ বুধবার। তার সমর্থকরা এই উপলক্ষে ইরানের রাজপথে নামবেন বলে জানিয়েছে আল জাজিরা।

গত ২৮ ফেব্রুয়ারি ভোরে তেহরানে মার্কিনইসরায়েলি বিমান হামলায় খামেনি নিহত হন। সেদিনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে।

ইরানে কারও মৃত্যুর ৪০তম দিনটি ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনটিকে চেহলাম বা চল্লিশা বলা হয়। খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতাবা খামেনি নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন। যদিও তিনি এখনও জনসম্মুখে আসেননি।

এদিকে কাকতালীয়ভাবে আলি খামেনির চেহলামের দিনেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা এসেছে। ইরান ১০ দফা দাবি দিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামনে, ট্রাম্প সেসবকে আলোচনার ভিত্তি বানিয়েই এই যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন বলে জানিয়েছে ইরান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আরব আমিরাতকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ পরিকল্পনা সৌদিকে জানিয়েছিল ইরান

খামেনির ‘চল্লিশা’র দিনে ইরানের রাজপথে নামবেন লাখো মানুষ

আপডেট সময় ১২:০২:২২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬