ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘আহারে ব্রো লাইফটাই স্পয়েল হয়ে গেল’-আসিফ মাহমুদকে কটাক্ষ করে নীলার পোস্ট দুই দশকেও উপকূলীয় নারী শ্রমিকদের মজুরি বৈষম্য ঘোচেনি লুটেরাদের হাতে ব্যাংক ফিরিয়ে দিলে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকরা সংসদে সুগার মিল নিয়ে আমির হামজার বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন একটি হয়েছে ১৫ বছরের দুর্নীতি আর ১৮ মাস ভুল নীতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মেয়ের বিয়ের পাত্র নিয়ে পালালেন মা যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ ইরান বিশ্বকাপে অংশ নেবে কি না, জানালেন ফিফা সভাপতি ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা

হরমুজ প্রণালি পার হতে যাত্রা শুরু বাংলাদেশি জাহাজের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৯:৩১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

এবার মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর পারস্য উপসাগরে আটকে পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজএমভি বাংলার জয়যাত্রাপুনরায় গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। বুধবার (৮ এপ্রিল) ভোরে জাহাজটি হরমুজ প্রণালি পার হওয়ার জন্য নোঙর তুলেছে। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন এই জাহাজটিতে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থামেরিন ট্রাফিক’-এর তথ্য অনুযায়ী, বুধবার দুপুর ১২টায় জাহাজটি সৌদি আরবের দাম্মাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছিল। ৩৭ হাজার টন সারবোঝাই জাহাজটি বর্তমানে ঘণ্টায় ৮ দশমিক ৩০ নটিক্যাল মাইল গতিতে দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। জাহাজটির প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান গণমাধ্যমকে জানান, তারা বর্তমানে হরমুজ প্রণালি থেকে প্রায় ৪২৫ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছেন। এই পথ অতিক্রম করতে আরও অন্তত দুই দিন বা ৪০ ঘণ্টা সময় লাগতে পারে।

বিএসসি সূত্রে জানা গেছে, ভারত থেকে পণ্য নিয়ে গত ২ ফেব্রুয়ারি জাহাজটি পারস্য উপসাগরে প্রবেশ করে। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায় জাহাজটি। এরপর দিনই ইরানযুক্তরাষ্ট্রইসরায়েল সংঘাত শুরু হলে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে বিএসসি জাহাজটিকে ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়ার নির্দেশ দিলেও উত্তপ্ত পরিস্থিতির কারণে এটি হরমুজ প্রণালির ভেতরে আটকা পড়ে। 

গত ১১ মার্চ জেবেল আলী বন্দরে জাহাজটি থেকে পণ্য খালাস শেষ হয়। এরপর কুয়েতের একটি বন্দরে নতুন করে পণ্য বোঝাই করার সূচি ছিল। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চলমান থাকায় ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদে জাহাজটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি। সে অনুযায়ী জাহাজটি হরমুজ প্রণালির দিকে যাত্রা শুরু করলেও নিরাপত্তার কারণে আগের অবস্থানে ফিরে যেতে হয় জাহাজটিকে। দীর্ঘদিন যুদ্ধকবলিত এলাকায় উৎকণ্ঠার মধ্যে থাকার পর যুদ্ধবিরতির পর জাহাজটি নিরাপদে আন্তর্জাতিক জলসীমায় ফেরার সুযোগ পেয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘আহারে ব্রো লাইফটাই স্পয়েল হয়ে গেল’-আসিফ মাহমুদকে কটাক্ষ করে নীলার পোস্ট

হরমুজ প্রণালি পার হতে যাত্রা শুরু বাংলাদেশি জাহাজের

আপডেট সময় ০২:৪৯:৩১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬