ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবের রাস্তায় নেমে এল হাজার হাজার মানুষ ২ মাসের মধ্যে তেল শোধন ক্ষমতা ৮০ শতাংশে ফেরাতে চায় ইরান জনগণের সঙ্গে ধোঁকাবাজির মাধ্যমে সংসদে যাত্রা শুরু করেছে বিএনপি: জামায়াতে আমির এসএসসি পরীক্ষার হল পরিদর্শনে এমপিরা যেতে পারবেন না: শিক্ষামন্ত্রী জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস আলোচনা ব্যর্থ: পাকিস্তান ছাড়লো ইরানি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা ও বিদ্বেষের কথা আমরা ভুলব না: ইরান সরকারের সিদ্ধান্তেই ইন্টারনেট বন্ধ হয়: জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আইএসপিএবি সভাপতি ইরানের সঙ্গে শান্তি আলোচনা যখন ব্যর্থ হচ্ছিল, ট্রাম্প তখন কুস্তি খেলা দেখছিলেন

ইরান যুদ্ধে হার, ইসরাইলেই তোপের মুখে নেতানিয়াহু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

এবার ইরানের সাথে সংঘাতে জড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে হামলা করেছে ইসরাইল। টানা ছয় সপ্তাহের মতো এই হামলার পর যুদ্ধবিরতিতে যেতে ইরানের দেওয়া ১০ দফা দাবি মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র। ওই দাবিগুলোর একটি বাদে সব কয়টি মেনে নিয়েছে ইসরাইলও।  তবে প্রায় সবগুলোই দখলদার দেশটির স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক। তাই এই চুক্তি নিয়ে ব্যাপক সমালোচনা চলছে ইসরাইলজুড়ে। যুদ্ধবিরতি ইস্যুতে চুপ থাকার কারণে ইসরাইলি জনগণের ক্ষোভের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এদিকে সমালোচকদের দাবি, নিজের অবস্থান থেকে কিছুই বলার ছিল না নেতানিয়াহুর। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিকে একপ্রকার পরাজয় হিসেবে দেখছেন তারা। ইসরাইলের বিরোধী দলের নেতা ইয়ার ল্যাপিদ এই চুক্তিকেরাজনৈতিক বিপর্যয়বলে উল্লেখ করেছেন। নেতানিয়াহুর সমালোচনা করে লাপিদ বলেন, জাতীয় নিরাপত্তার মূল বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় ইসরাইলকে আলোচনাতেই রাখা হয়নি।

তিনি জানান, সামরিক বাহিনী তাদের লক্ষ্য পূরণ করেছে এবং সাধারণ জনগণ দৃঢ়তা দেখিয়েছে। তবে তার অভিযোগ, নেতানিয়াহুরাজনৈতিককৌশলগত’—দুই দিক থেকেই ব্যর্থ হয়েছেন। এই ক্ষতি পুষিয়ে নিতে কয়েক বছর সময় লাগবে। এদিকে নিৎজান শাপিরা নামের ইসরাইলের একজন জ্যেষ্ঠ সাংবাদিক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি ইস্যুতে ইসরাইলি কর্মকর্তাদের নীরবতায় ক্ষোভ প্রকাশ করেছেন।

একটি পোস্টে তিনি বলেন, আজ রাতে কি কোনো ইসরাইলি কর্মকর্তা বা সূত্র জনগণের সঙ্গে কথা বলবে? তারা কি কিছু লিখবে? কোনো আপডেট দেবে? নাকি আমরা এখনো ইরানের সংবাদ সংস্থাতাসনিমএবং পাকিস্তান সরকারের মুখপাত্রের বক্তব্য থেকেই পরিস্থিতি জানতে থাকব? একইসঙ্গে ইসরাইলের জনগণও এই যুদ্ধবিরতিকে গ্রহণযোগ্য মনে করছেন না। তাদের মতে, ইরান তাদের সক্ষমতা নিয়েই আছে। তাদের এতটুকুও টলাতে পারেনি ইসরাইল ও যুক্তরাষ্ট্র।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

ইরান যুদ্ধে হার, ইসরাইলেই তোপের মুখে নেতানিয়াহু

আপডেট সময় ০২:৫৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬