ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা বর্তমানে বিশ্বের ১৪০টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে গিয়ে ‘রাজনীতির শিকার’ হচ্ছে ইরান পাকিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২৭ সন্ত্রাসী নিহত আমার টার্গেট ১০ হাজার কর্মী ছাঁটাই করব: একে আজাদ সৌদি আরবের বিমানঘাঁটিতে বিস্ফোরণ, দায় অস্বীকার ইরানের দেখি, বোর্ডকে বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কিনা: তামিম এক ভূমিকম্পেই  কেঁপে উঠল বাংলাদেশসহ পাঁচ দেশ এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম এবার ইয়েমেন থেকে মিসাইল নিক্ষেপ, ইসরায়েলে বাজছে সতর্কতামূলক সাইরেন

সৌদি আরবের বিমানঘাঁটিতে বিস্ফোরণ, দায় অস্বীকার ইরানের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

এবার সৌদি আরবের রাজধানী রিয়াদের উপকণ্ঠে অবস্থিত আলখারজ বিমানঘাঁটিতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।  বিমানঘাঁটিটিতে সোমবার (৮ জুন) সকালে সম্ভাব্য মিসাইল হামলার সতর্কতা জারি করা হয়। এর কিছুক্ষণ পরই সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দাদের অনতিবিলম্বে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই অঞ্চলের আলখারজ বিমান ঘাঁটির কাছে বিকট বিস্ফোরণের খবর ছড়ানোর পরপরই এই সতর্কতা আসে।

তবে এই আতঙ্ক ছড়ানোর কিছুক্ষণের মধ্যেই আরেকটি বিবৃতিতে সৌদি সিভিল ডিফেন্স জানায়, আলখারজ অঞ্চলেরবিপদ এখন কেটে গেছে তবে প্রাথমিকভাবে কী ধরনের বিপদ বা হুমকি তৈরি হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি সৌদি প্রশাসন।

সৌদি আরবের আলখারজ বিমান ঘাঁটিতে বিস্ফোরণের খবর ছড়ানোর পর আন্তর্জাতিক মহলে আঙুল ওঠে ইরানের দিকে। তবে ইরান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার সৌদি আরবে তারা কোনো হামলা চালায়নি। 

সরকারি বার্তাসংস্থা আইআরআইবিকে দেওয়া এক বক্তব্যে ইরানের এক সামরিক কর্মকর্তা বলেন, সৌদি আরবের আলখারজ ঘাঁটিতে ইরান কোনো হামলা চালায়নি। তথ্যসূত্র: মিডল ইস্ট আই 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সৌদি আরবের বিমানঘাঁটিতে বিস্ফোরণ, দায় অস্বীকার ইরানের

আপডেট সময় ১১:৩৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬