ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা করা হয় যেভাবে, উঠে এলো সিদ্ধার্থের বর্ণনায় দেশে নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেব না: শফিকুর রহমান মেহেরপুর র‍্যাব-১২ এর অভিযানে ৬৫২ বোতল ভারতীয় সিরাপসহ যুবক আটক, ১৬ লাখ টাকা জব্দ শিক্ষার্থীদের বিক্ষোভে আবারো উত্তাল ভারত আজকের আওয়ামী লীগ হলো দুর্নীতিগ্রস্ত মাফিয়া লীগ: সোহেল তাজ মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির কক্সবাজারে রোহিঙ্গা গণহত্যা দিবস পালিত নীতির জটিলতায় তিন বছর পিছিয়ে ৭ হাজার কোটির স্টিল কারখানা ব্যক্তিগত আবেগে কি পররাষ্ট্রনীতি চলে? রাজনৈতিক দল বাতিল হতে পারে যে কারণে, জানালেন ইসি সানাউল্লাহ

ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ, নেদারল্যান্ডসের মসজিদের ইমাম বরখাস্ত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ৬২৫ বার পড়া হয়েছে

দখলদার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগের সঙ্গে সাক্ষাৎ করার জেরে নেদারল্যান্ডসের এক মসজিদের ইমামকে বরখাস্ত করা হয়েছে। ইমাম ইউসেফ মিসিবিহ সম্প্রতি হারজগের সঙ্গে ‘সৌহার্দ্যপূর্ণ’ আলোচনায় অংশ নিয়ে আরবি ভাষায় অনুবাদ করে ইসরায়েলের জাতীয় সংগীত গাওয়ায় তাকে বরখাস্ত করা হয়। তিনি নেদারল্যান্ডসের আলকামার শহরের বিলাল মসজিদে ইমামতি করতেন।

মসজিদ কর্তৃপক্ষ মঙ্গলবার (৯ জুলাই) এক বিবৃতিতে জানায়, ইউসেফ মিসিবিহর রাজনৈতিক অবস্থান ও সাম্প্রতিক কর্মকাণ্ড মসজিদের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তাকে তাৎক্ষণিক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের ভাষ্য, “এ মুহূর্ত থেকে তার সঙ্গে বিলাল মসজিদের কোনো সম্পর্ক নেই।”

এর আগে সোমবার (৭ জুলাই) ইউরোপের বিভিন্ন দেশের ১৫ জন ইমাম একত্র হয়ে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগের সঙ্গে বৈঠক করেন। এই দলটির নেতৃত্ব দেন ফ্রান্সের বিতর্কিত ইমাম হাসেন চালগোমি, যিনি আগে থেকেই ইসরায়েলি গ্রুপগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছেন। ২০১৯ সালে তিনি ইসরায়েলি স্যাটেলারদের আমন্ত্রণে পশ্চিমতীর সফরও করেছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা করা হয় যেভাবে, উঠে এলো সিদ্ধার্থের বর্ণনায়

ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ, নেদারল্যান্ডসের মসজিদের ইমাম বরখাস্ত

আপডেট সময় ১১:৪৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫