ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে হামলা, নিহত ৩১ আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট পাবনায় গুলি ও কুপিয়ে আহত করার ১১ দিন পর জামায়াতকর্মীর মৃত্যু ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, বললেন-বড় কিছু ঘটতে যাচ্ছে ‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’ নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮ ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশের দরকার নাই’—অপ্রতিমের মায়ের আহাজারি গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪

১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয়: রাষ্ট্রপতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয় বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শুক্রবার (৭ আগস্ট) বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্স অ্যান্ড লিবারেশন ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, দেশের আপামর জনতা ১৯৭১ সালে সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তারা দেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছেন। ১৯৭১ সালের সেনাবাহিনী ছিল অজেয়। সেই সেনাবাহিনীর সঙ্গে কোনো কিছুর তুলনা হতে পারে না।

তিনি বলেন, ‘দেশের ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। এখন পরবর্তী প্রজন্মের হাতেই দায়িত্ব। আমাদের দেখা স্বপ্ন বর্তমান প্রজন্ম বাস্তবায়ন করবে—এটাই আমাদের প্রত্যাশা। আমরা একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। এ দেশে যেন আর কোনো স্বৈরশাসকের সৃষ্টি না হয়।’

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আরও বলেন, ‘আমরা সরকার পরিবর্তন করব। কোনো সরকার ভুল করলে তাকে সংশোধন করবেন। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাকে কেউ ধ্বংস করবেন না। আমাদের রাজনীতিকদেরও অনেক কিছু শেখার আছে।’

তিনি বলেন, ‘আশা করি, আমাদের জাতি আবার ঘুরে দাঁড়িয়েছে, আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আগামী দিনগুলোতে আমরা আশা করি, যে স্বপ্ন ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম, সেই স্বপ্ন পরবর্তী প্রজন্ম নিশ্চয়ই বাস্তবায়ন করবে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে হামলা, নিহত ৩১

১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয়: রাষ্ট্রপতি

আপডেট সময় ১০:২০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬