ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুলাই নিয়ে পোস্টে সমালোচনাকারীদের কটাক্ষ করলেন শাওন দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, সে হারে কি বাংলাদেশে মন্দির ভাঙা হয়: প্রশ্ন চিফ হুইপের ৪০ ডিগ্রি গরমেও রাজপথ ছাড়েনি ‘ককরোচ’ বিক্ষোভকারীরা, টানা আন্দোলনে উত্তপ্ত ভারত সাভারে আর্জেন্টিনার কিশোর সমর্থককে হত্যা করল ব্রাজিল সমর্থকরা শুধু মানুষ নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয়: প্রধানমন্ত্রী বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত মসজিদে স্পিকার-বা মাইকের ব্যবহার নিষিদ্ধ করছে ইসরায়েল ভোরে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-কেপ ভার্দে, ম্যাচের রেফারি সেই ড্রু ফিশার খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ

নারীদের সুরা-কেরাত শেখাতে হুজুর রাখবে বিএনপি: আবুল খায়ের ভূঁইয়া

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

এবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, ‘গ্রামের মা-বোনদেরকে একটি দলের নারী সদস্যরা বেহেস্তের টিকেটের কথা বলে ধোঁকা দিচ্ছে। তালিমে সুরা ও নামাজের নিয়ম-কানুন শেখানো এবং বিভিন্ন কথা বলে তারা টাকা নিচ্ছে। এসব কারণে সংসারে ঝামেলা হয়, সংসার ভেঙেও যায়। নারীদের সূরা-কেরাত শেখানোর প্রয়োজন হলে আমরা করবো। হুজুর রাখবো, নির্দলীয় হুজুর আছে আমাদের কাছে। বিভিন্ন বাংলা-ইংরেজি বইয়ের মাধ্যমে তাদের শেখাবো।’

গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন মহিলা দলের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। দালাল বাজারে এ আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, একটি দল মহিলা মেম্বার থেকে শুরু করে এমপি প্রার্থী পর্যন্ত ঘোষণা করেছে। তারা সারাদিন নির্বাচনী কাজ করে বেড়ায়। অন্যদিকে বলে, দাবি না মানলে নির্বাচনে যাবে না। নির্বাচন হতে দিবে না। কিন্তু ওইসব দল জানে না, বাংলাদেশের মানুষ এখন নির্বাচনমুখী। আগামী জাতীয় সংসদ নির্বাচন সঠিক সময়ে হবে। সেই নির্বাচনে মানুষ বিএনপিকে ক্ষমতায় আনবে। খালেদা জিয়া চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী হবে।

এদিকে কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নয়ন বেগম, সদর উপজেলা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিটু পাটওয়ারী, বিএনপি নেতা জামাল হোসাইন, হাসান আলী মিলন, নিজাম উদ্দিন চৌধুরী, মনির হোসেন শরীফ ও যুবদল নেতা টুটুল পাটওয়ারীসহ অনেকে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুলাই নিয়ে পোস্টে সমালোচনাকারীদের কটাক্ষ করলেন শাওন

নারীদের সুরা-কেরাত শেখাতে হুজুর রাখবে বিএনপি: আবুল খায়ের ভূঁইয়া

আপডেট সময় ১১:৫৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫