ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুলাই নিয়ে পোস্টে সমালোচনাকারীদের কটাক্ষ করলেন শাওন দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, সে হারে কি বাংলাদেশে মন্দির ভাঙা হয়: প্রশ্ন চিফ হুইপের ৪০ ডিগ্রি গরমেও রাজপথ ছাড়েনি ‘ককরোচ’ বিক্ষোভকারীরা, টানা আন্দোলনে উত্তপ্ত ভারত সাভারে আর্জেন্টিনার কিশোর সমর্থককে হত্যা করল ব্রাজিল সমর্থকরা শুধু মানুষ নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয়: প্রধানমন্ত্রী বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত মসজিদে স্পিকার-বা মাইকের ব্যবহার নিষিদ্ধ করছে ইসরায়েল ভোরে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-কেপ ভার্দে, ম্যাচের রেফারি সেই ড্রু ফিশার খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ

হোন্ডা-গুন্ডার রাজনীতি শেষ, নেতৃত্ব আসবে গুণাবলি থেকে: হাসনাত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘১০টা হোন্ডা, ২০টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা- এই দিন আমরা ৫ আগস্টেই শেষ করেছি। এখন আর হোন্ডা-গুন্ডার রাজনীতি চলবে না। নেতৃত্ব তৈরি হবে নেতা হওয়ার গুণাবলি থেকে।’ রোববার রাতে দেবিদ্বারের বড়কামতা ইউনিয়নের ব্রাহ্মণখাড়া গ্রাম ও ভানী ইউনিয়নের সাইতলা গ্রামে ‘উঠানে রাজনীতি’ বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বৈঠকে গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবি জানানো হয়।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘এনসিপি হলো ইনসাফের পক্ষে একটি দল। ইনসাফের বিপরীতে থেকে কেউ এই দলে রাজনীতি করতে পারবে না। হাজার হাজার লোক এনে প্রোগ্রাম সফল করলেও যদি বেইনসাফি করা হয়, সেই নেতৃত্ব আমাদের দরকার নেই। সত্য ও ন্যায়ের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিটি গ্রাম-মহল্লায় যদি মানুষ সংঘবদ্ধ হয়, তাহলে অপরাধীরা সাহস পাবে না। অপরাধ করতে শক্তির প্রয়োজন হয়, আর সেই শক্তি আসে রাজনৈতিক ব্যাকআপ থেকে।’

তিনি বলেন, ‘জনগণের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধি হওয়ার দরকার নেই। জনগণের পাশে থাকতে এমপি, চেয়ারম্যান বা মেম্বার হওয়ার প্রয়োজন নেই। ভালো মানুষ হলেই যথেষ্ট। সত্য বলার জন্য রাজনৈতিক শেল্টারের দরকার নেই। তবে সত্য বলার পর কেউ যদি বাধা দেয়, জুলুম করে, তবে আমি আপনাদের পাশে দাঁড়াব।’

রাজনৈতিক কর্মীদের আর্থিক কষ্টের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘অনেকে সারা দিন খেটে প্রোগ্রাম সফল করেন। কিন্তু আমি কাউকে ৫০০ বা ১০০০ টাকা দেওয়ার সামর্থ্য রাখি না। ভবিষ্যতেও সেই সামর্থ্য হবে কিনা জানি না। কারণ রাজনীতি করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা খুবই কম। কেবল দুর্নীতি করলে বা কমিশন খেলে তা সম্ভব-যেটা আমাদের দ্বারা সম্ভব নয়।’

তিনি অভিযোগ করে বলেন, ‘যারা অপরাধ দমন করে, তাদেরই অনেক সময় অপরাধীদের সঙ্গে সুসম্পর্ক থাকে। থানায় অভিযোগ দিতে গেলে দেখা যায় অপরাধী পুলিশের সঙ্গে বসে চা খাচ্ছে। পুলিশেরও দোষ নেই, এমপির কথা না শুনলে তাদের ট্রান্সফারের ভয় দেখানো হয়।’ বংশানুক্রমিক নেতৃত্বের সমালোচনা করে হাসনাত বলেন, ‘আমাদের দেশে অনেক নেতা বয়স শেষে ছেলেকে বিদেশ থেকে এনে নেতা বানান। অন্যের সন্তান দিয়ে প্রটোকল নেন, রাজনীতি করান। অথচ এখন সময় বদলেছে। কৃষকের ছেলে, শ্রমিকের ছেলে বা নেতার ছেলে- যোগ্যতা থাকলেই কেবল সে নেতা হবে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুলাই নিয়ে পোস্টে সমালোচনাকারীদের কটাক্ষ করলেন শাওন

হোন্ডা-গুন্ডার রাজনীতি শেষ, নেতৃত্ব আসবে গুণাবলি থেকে: হাসনাত

আপডেট সময় ১২:২৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫