ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের অনুমতি আদালতের ‘পুলিশ হত্যা করেছি’ ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার প্রাণ বাঁচাতে আশ্রয় নিলেন থানায় প্রাথমিকে যুক্ত হচ্ছে সংগীত-নাট্যকলা-নৃত্যকলা-চারু ও কারুকলা মহাসড়কে ‘জয়বাংলা স্লোগান’ নিয়ে পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুর, আটক ১৯ ভোটের দায়িত্ব পালনকালে মৃত্যু হলে ১০ লাখ টাকা পাবে পরিবার: নির্বাচন কমিশন ১৭ বছর ভুয়া লাইসেন্সে ৯০০ ফ্লাইট চালানোর পর ধরা পড়ল পাইলট স্ত্রীর নামে এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ তুলে আর্জেন্টিনার পতাকা-ব্যানারে রাঙালেন ভ্যানচালক আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর চেষ্টা ইসরাইলের, সতর্ক করলো হামাস পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে জামায়াতের ১১ দলীয় ঐক্য নিজের ৩০ শতক জমি বিক্রি করে সাড়ে ৭ কিমি. দীর্ঘ জার্মান পতাকা বানালেন আমজাদ

ডাকসু নির্বাচন আজ: শিক্ষার্থীদের হাতে ভোটাধিকার, গণনায় অত্যাধুনিক মেশিন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৫:০১ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ মঙ্গলবার। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের আটটি কেন্দ্রে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন, এর মধ্যে ১৮ হাজার ৯৫৯ জন ছাত্রী এবং ২০ হাজার ৯১৫ জন ছাত্র। দীর্ঘদিন পর শিক্ষার্থীরা ভিন্ন পরিবেশে ভোট দিতে যাচ্ছেন, ফলে অংশগ্রহণও হবে স্বতঃস্ফূর্ত—এমন প্রত্যাশা করছেন প্রার্থী ও পর্যবেক্ষকরা।

এই নির্বাচনে প্রতিজন ভোটারকে ছয় পাতার ব্যালটে মোট ৪১টি ভোট দিতে হবে। কেন্দ্রীয় সংসদের জন্য থাকছে পাঁচ পাতার ব্যালট, আর হল সংসদের জন্য একটি। কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের বিপরীতে লড়ছেন মোট ৪৭১ জন প্রার্থী, এর মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন ও নারী প্রার্থী ৬২ জন।

ভোট গণনায় এবার ব্যবহার করা হবে অত্যাধুনিক ১৪টি ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) মেশিন। এসব মেশিনের স্ক্যানিং গতি ঘণ্টায় পাঁচ হাজার থেকে আট হাজার পাতা পর্যন্ত, যা দিয়ে এক ঘণ্টায় প্রায় বারো হাজার ভোটারের ব্যালট গণনা সম্ভব হবে। চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন, ভোটগ্রহণ শেষে দ্রুত গণনা শুরু হবে এবং সর্বোচ্চ তিন ঘণ্টার মধ্যে ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা করা সম্ভব হবে। প্রয়োজনে ভোট একাধিকবারও গণনা করা যাবে।

ভোটগ্রহণ শেষে রাতের প্রথম ভাগেই ফলাফল ঘোষণা করা হবে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। সবকিছু ঠিকঠাক থাকলে দীর্ঘ প্রতীক্ষার পর শিক্ষার্থীরা আজ দেখতে পাবেন নতুন নেতৃত্বের অভ্যুদয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের অনুমতি আদালতের

ডাকসু নির্বাচন আজ: শিক্ষার্থীদের হাতে ভোটাধিকার, গণনায় অত্যাধুনিক মেশিন

আপডেট সময় ১০:৪৫:০১ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫