ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছাড়পোকা দমনে ডাকসুর ব্যয় ৩২ লাখ: এবি জুবায়ের ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৪৭, মৃত্যু নেই ‘লংমার্চের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জামায়াত’: রাশেদ খাঁন ‘একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, তারা তা মেনে নিয়েছে’: আইনমন্ত্রী আসাদুজ্জামান ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা পাভেলের নতুন ভিডিও ভাইরাল, ঘিরে তৈরি হয়েছে নানা গুঞ্জন হত্যা মামলায় চিত্রনায়ক মরতুজা পলাশ গ্রেপ্তার, অনিশ্চয়তায় অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমা ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৪ এআইয়ের অপব্যবহার ঠেকাতে কঠোর পদক্ষেপের কথা ভাবছে সরকার ছুটির দিনেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষিত শহরের তালিকায় চতুর্থ ভাইরাল অডিওর ঘটনায় সাবেক ওসি রাকিবুলকে ডিবিতে জিজ্ঞাসাবাদ

ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের অনেক প্রশ্নের মীমাংসা প্রয়োজন: হাদি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেছেন, ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বহু প্রশ্নের সমাধান হওয়া দরকার ছিল। তবে নতুন বাংলাদেশ কেমন হবে, তা এখনও আলোচনায় আসেনি।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে ‘নতুন বাংলাদেশ প্রশ্নে মীমাংসার সিলসিলা’ শীর্ষক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওসমান হাদি বলেন, ১৯৪৭ সালের দেশভাগ এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় ২০২৪ সালের আন্দোলনকে বিবেচনা করতে হবে। মুক্তিযুদ্ধের পর ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী লীগের কারণে রাষ্ট্রের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। তিনি উল্লেখ করেন, ১৯৪৭, ১৯৭১ বা ২০২৪ কোনোোটিই পরস্পরের মুখোমুখি নয়, বরং এই প্রশ্নগুলো নতুনভাবে মীমাংসা করা প্রয়োজন।

ওসমান হাদি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে ভারতীয় আধিপত্যবাদের কোনো শক্তি মাথাচাড়া দিয়ে উঠলে তার বিরুদ্ধে প্রতিরোধ কেমন হবে তা ভাবতে হবে। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রজন্মের মতামত জানতে এসেছেন এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইলহামের উপদেষ্টা মো. হারুন অর রশিদ, অর্গানাইজেশন অব ডিজাস্টার ম্যানেজমেন্টের উপদেষ্টা ড. হাফিজ আশরাফুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ছাড়পোকা দমনে ডাকসুর ব্যয় ৩২ লাখ: এবি জুবায়ের

ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের অনেক প্রশ্নের মীমাংসা প্রয়োজন: হাদি

আপডেট সময় ১১:৫৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫