ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
লাল কার্ড দেখার পরও খেলবেন যুক্তরাষ্ট্রের খেলোয়াড়, ফিফাকে ধন্যবাদ ট্রাম্পের ‘ফিলিস্তিনের সমর্থনের কারণেই খামেনিকে হত্যা করা হয়েছে’ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি চীনকেও কাছে টানছে বাংলাদেশ ইরানি নেতাদের নিশ্চিহ্ন করার হুমকি ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর নরওয়ের ফুটবল ইতিহাসে এটি সবচেয়ে পাগলাটে রাত: হালান্ড ৪০ বছর পর বিশ্বকাপে পেনাল্টি মিস করল ব্রাজিল ভারত নামে একটি ছোট দেশ ইসরায়েলের বড় সমর্থক: নেতানিয়াহু মেলোনিকে নিয়ে ট্রাম্পের পোস্টে নতুন বিতর্ক, ‘রেস্ট্রেইনিং অর্ডার’ মন্তব্যে কূটনৈতিক উত্তেজনা আমার সঙ্গে চালাকি চলবে না: নরওয়ের গোলকিপারকে নেইমার হালান্ডের রাতের অদ্ভুত অভ্যাস! মুখে টেপ লাগিয়ে ঘুমান কেন, জানাল বিজ্ঞান

নান্দাইলে পাগলীর কোলে ফুটফুটে শিশু, কিন্তু কে এই সন্তানের বাবা?

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:০৭:১০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইলে মানবিকতার এক মর্মস্পর্শী দৃশ্য দেখা গেছে। নান্দাইল মডেল থানার সামনে মহাসড়কের পাশে মানসিক ভারসাম্যহীন এক নারী নবজাতক ছেলে সন্তানকে কোলে নিয়ে বসেছিলেন। স্থানীয়রা তাকে ‘ময়না’ নামে চেনেন। নিজের পরিচয় জানাতে গিয়ে তিনি শুধু বলেন, তার বাড়ি আঠারবাড়িতে এবং দৃঢ়ভাবে বলেন, “আমাকে আমার ছেলে খাওয়াবে।”

ময়নার চোখেমুখে ছিল মাতৃত্বের অনন্য দ্যুতি, যা ছুঁয়ে গেছে পথচারীদের হৃদয়। তবে প্রশ্ন রয়ে গেছে—কে এই শিশুটির বাবা? ময়না জানান, নান্দাইল চৌরাস্তায় শাহআলম নামে এক সিএনজি চালকই নাকি শিশুটির বাবা।

স্থানীয়রা জানান, এই মানসিক ভারসাম্যহীন নারীকে আগে আঠারবাড়ি ও চৌরাস্তা এলাকায় ঘুরতে দেখা গেছে। অনেকেই শিশুটিকে নিতে চাইলেও ময়না দৃঢ়ভাবে অস্বীকার করেন। প্রমাণ করে দিলেন—“মা পাগল হলেও, মা-ই।”

এই ঘটনা যেমন সমাজে মানবিকতার প্রশ্ন তোলে, তেমনি আবারও মনে করিয়ে দেয় মায়ের অকৃত্রিম ভালোবাসার কথা। স্থানীয় সচেতন মহল প্রশাসনের কাছে মা ও নবজাতকের সুরক্ষা এবং চিকিৎসা সহায়তার দাবি জানিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লাল কার্ড দেখার পরও খেলবেন যুক্তরাষ্ট্রের খেলোয়াড়, ফিফাকে ধন্যবাদ ট্রাম্পের

নান্দাইলে পাগলীর কোলে ফুটফুটে শিশু, কিন্তু কে এই সন্তানের বাবা?

আপডেট সময় ০৮:০৭:১০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫