ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ইরানের হরমুজ নিয়ন্ত্রণ: ক্রিপ্টোতে টোল আদায়, ব্যারেল প্রতি গুনতে হবে ১ ডলার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর সাক্ষাৎ, ফের খুলছে শ্রমবাজার আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী হেলিকপ্টারে গিয়ে নয়, নিজ কক্ষে বসেই দেখব কোন স্কুলে কী হচ্ছে: শিক্ষামন্ত্রী ভোট বর্জন করলেন শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে রাশিয়ান দূতাবাসে মাওলানা মামুনুল হক এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার ‘জঙ্গি এমপি’ অপবাদে খেলাফত মজলিসের সংসদ সদস্যের বিশেষ অধিকারের নোটিশ

যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইরানের সর্বোচ্চ নেতা ‘বেশি দিন টিকবে না’: ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনুমোদন প্রয়োজন হবে। তিনি সতর্ক করে বলেন, ওয়াশিংটনের সমর্থন ছাড়া ওই নেতা বেশি দিন টিকতে পারবেন না।

মার্কিন সংবাদমাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগের নেতৃত্বের সঙ্গে যুক্ত কেউ যদি ভালো নেতা হিসেবে প্রমাণিত হন, তাহলে তাকেও অনুমোদন দেওয়া হতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, ইরান চাইলে ১০ দিনের কম সময়েই অস্ত্রমানের পারমাণবিক উপাদান তৈরি করতে পারে। তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশ নাতানজ, ফরদো, ইসফাহান প্ল্যান্টে সংরক্ষিত রয়েছে।

ট্রাম্প বলেন, প্রয়োজন হলে ওই ইউরেনিয়াম জব্দ করতে যুক্তরাষ্ট্র বিশেষ বাহিনী পাঠানোর বিষয়ও বিবেচনা করছে। তিনি বলেন, সব বিকল্পই খোলা আছে।

যুদ্ধ কত দিন চলবেএ প্রশ্নের জবাবে ট্রাম্প নির্দিষ্ট সময় বলেননি। তবে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের বাহিনী পরিকল্পনার তুলনায় এগিয়ে আছে। গত সপ্তাহে তিনি ধারণা দিয়েছিলেন, সংঘাত চার থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত চলতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা

যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইরানের সর্বোচ্চ নেতা ‘বেশি দিন টিকবে না’: ট্রাম্প

আপডেট সময় ১০:৩৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬