ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান বিশ্বকাপে অংশ নেবে কি না, জানালেন ফিফা সভাপতি ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও শিশুকন্যাকে রেখে স্ত্রীর পলায়ন ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল সরকার-বিরোধী দলের যে কেউ ব্যর্থ হলে পুরো সংসদ ব্যর্থ হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়া সীমান্তে বিজিবির সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার এবার আগুনে পুড়লো টিসিবির পণ্য, খালি হাতে ফিরলো নিম্নআয়ের মানুষ নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

ইরানে হামলা মার্কিন জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা: সিনেটর ওয়ারেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩১:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

এবার ইরানে যুক্তরাষ্ট্রের হামলার কড়া সমালোচনা করেছেন ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধ অবৈধ এবং জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা। তিনি বলেন, কংগ্রেস ট্রাম্পকে আরেকটি প্রজন্মকে চিরস্থায়ী যুদ্ধে টেনে নেওয়ার অনুমতি দিতে পারে না।

সামাজিক মাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়াই যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে নিয়ে গেছেন। তিনি জানতে চান, ‘প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিনদের জীবন উৎসর্গ করতে চাইছেন কোন স্বার্থে? শাসনব্যবস্থার পরিবর্তন? এমন যুদ্ধকে প্রেসিডেন্টের শীর্ষ সামরিক উপদেষ্টা অত্যন্ত বিপজ্জনক বলে অভিহিত করেছেন। এমন একটি যুদ্ধ, যার ভিত্তি মিথ্যা। এমন যুদ্ধ, যা আমাদের নিরাপদ করবে না।

তিনি বলেন, ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্রের একটি চুক্তি ছিল। কিন্তু ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে কূটনীতির পথে না গিয়ে মধ্যপ্রাচ্যে নতুন একটি যুদ্ধ শুরু করেছেন ট্রাম্প। তার মতে, ট্রাম্পের এই সিদ্ধান্ত বিপরোয়া ও বিপজ্জনক। তিনি বলেন, ইরান যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত মার্কিন জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ইরান বিশ্বকাপে অংশ নেবে কি না, জানালেন ফিফা সভাপতি

ইরানে হামলা মার্কিন জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা: সিনেটর ওয়ারেন

আপডেট সময় ০৩:৩১:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬