ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ইরানের হরমুজ নিয়ন্ত্রণ: ক্রিপ্টোতে টোল আদায়, ব্যারেল প্রতি গুনতে হবে ১ ডলার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর সাক্ষাৎ, ফের খুলছে শ্রমবাজার আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী হেলিকপ্টারে গিয়ে নয়, নিজ কক্ষে বসেই দেখব কোন স্কুলে কী হচ্ছে: শিক্ষামন্ত্রী ভোট বর্জন করলেন শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে রাশিয়ান দূতাবাসে মাওলানা মামুনুল হক এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার ‘জঙ্গি এমপি’ অপবাদে খেলাফত মজলিসের সংসদ সদস্যের বিশেষ অধিকারের নোটিশ

ইরান যুদ্ধে ‘মানসিক চাপে’ ৯.৫ লাখ গ্যালন কফি খেয়েছেন মার্কিন সেনারা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

এবার ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সাংবাদিকদের সামনে এক অভিনব তথ্য উপস্থাপন করলেন। অপারেশন এপিক ফিউরি চলাকালীন মার্কিন সেনারা কতটা খাবার ও পানীয় গ্রহণ করেছেন, তার হিসাব তুলে ধরলেন তিনি।

প্রায় ছয় সপ্তাহের এই যুদ্ধে মার্কিন সেনারা ৬০ লাখেরও বেশি বেলা খাবার খেয়েছেন। কফি পান করেছেন ৯ লাখ ৫০ হাজার গ্যালনেরও বেশি। হিসাব করলে এটি প্রায় ৭৬ লাখ কাপ কফির সমান। এনার্জি ড্রিংক পান করেছেন ২০ লাখ ক্যান। এর বাইরে প্রচুর পরিমাণে নিকোটিনও ব্যবহৃত হয়েছে।

কেইন বলেন, ‘পথে আমরা ৬০ লাখেরও বেশি বেলা খাবার খেয়েছি, আমার হিসাবে ৯ লাখ ৫০ হাজার গ্যালনেরও বেশি কফি, ২০ লাখ এনার্জি ড্রিংক এবং প্রচুর নিকোটিন নিয়েছি।তিনি হেসে যোগ করেন, ‘তবে আমি বলছি না যে আমাদের কোনো সমস্যা আছে।এনার্জি ড্রিংকগুলো মনস্টার নাকি সেলসিয়াস ছিল, তা তিনি নির্দিষ্ট করে বলেননি।

যুদ্ধে অংশ নেওয়া সেনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কেইন বলেন, ‘এটা কঠোর ও নির্মম কাজ। এটা বিশৃঙ্খল, গরম, অন্ধকার, অনিশ্চিত এবং সবসময় অজানা বিপদ থাকে। আমাদের সেনারা গর্বের সঙ্গে সেই অজানার ভেতরে পা রেখেছেন এবং এগিয়ে গেছেন। এই সবকিছুর মধ্যে দিয়ে যৌথ বাহিনী সেই অটল মনোবল দেখিয়েছে যা দেশ আমাদের কাছে প্রত্যাশা করে।ব্রিফিংয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, পেন্টাগনআপাতততার কাজ করেছে, তবে তারা এই অঞ্চলেআশপাশেই থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা

ইরান যুদ্ধে ‘মানসিক চাপে’ ৯.৫ লাখ গ্যালন কফি খেয়েছেন মার্কিন সেনারা

আপডেট সময় ০১:৫২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬