ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নির্বাচনে টাকা দিয়েছে ইসলামী ব্যাংক, প্রমাণ করতে পারলে তাকে মেডেল দেব: স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে জামায়াত আমির ৭  মাসে দেশ কেঁপেছে ৩০ বার: ঢাকার ৬ লাখ ভবনের ৪০ শতাংশ ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ মধ্যপ্রাচ্যের ২১টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ইরানের হামলা  যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান আজ নাসির-তামিমার বিয়ে মামলার রায়, দোষ প্রমাণ হলে হতে পারে ৭ বছরের কারাদণ্ড রামিসার পাশের বাসা থেকে পাঁচ বছরের শিশু নিখোঁজ, চার দিনেও মেলেনি খোঁজ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, সাইরেন বাজছে কুয়েতেও বাংলাদেশে সাড়ে ৮ হাজার অবৈধ ভারতীয় নাগরিক, চাকরী করছেন বিভিন্ন সেক্টরে বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর ঘাঁটিতে ইরানের হামলা বাঁচতে চাইলে মার্কিন বাহিনীকে মধ্যপ্রাচ্য ছাড়ার হুঁশিয়ারি আরাঘচির

ইরানের খারগ দ্বীপের কাছে বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে তেল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

এবার ইরানের প্রধান তেল রফতানি কেন্দ্র খারগ দ্বীপের কাছে সমুদ্রে তেলের বিশাল আস্তরণ শনাক্ত হয়েছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে ওই এলাকায় সম্প্রতি কোনো হামলা হয়েছে কি না, সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর।

এপির পর্যালোচনা করা স্যাটেলাইট চিত্রে গত সপ্তাহের শুরুর দিকে দ্বীপটির কাছে তেলের এ আস্তরণ দেখা গেছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার ইরানের নৌযান এবং উপকূলীয় লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ দফার হামলার আগেই আস্তরণটি প্রথম শনাক্ত হয়।

সামুদ্রিক গোয়েন্দা সংস্থাউইন্ডওয়ার্ড এআই’-এর বরাত দিয়ে এপি জানিয়েছে, গত মঙ্গলবার খারগ দ্বীপের জলসীমায় প্রথম তেল ছড়িয়ে পড়ার বিষয়টি শনাক্ত করা হয়। শুক্রবার পর্যন্ত এটি প্রায় ৭১ বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছিল। তেলের এ বিশাল আস্তরণটি ঠিক কীভাবে তৈরি হলো, তা এখনো স্পষ্ট নয়। এ ছাড়া সামরিক কোনো অভিযানের কারণে এ ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি।

এদিকে যুদ্ধবিরতি নিয়ে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হলেও থামছে না যুক্তরাষ্ট্রইরান উত্তেজনা। হরমুজ প্রণালিকে ঘিরে হামলা ও পাল্টা সামরিক অভিযানের মধ্যেই তেহরানের কাছে অন্তর্বর্তী চুক্তির প্রস্তাব পাঠিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলছেন, ইরানের জবাবের অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে তেহরান অভিযোগ করেছে, যুদ্ধবিরতি ভেঙে আবারও সামরিক অভিযানে নেমেছে ওয়াশিংটন। হরমুজ প্রণালিতে ইরানি ও মার্কিন নৌবাহিনীর মধ্যেবিক্ষিপ্ত সংঘর্ষেরখবর দিয়েছে ইরানের ফার্স নিউজ এজেন্সি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে টাকা দিয়েছে ইসলামী ব্যাংক, প্রমাণ করতে পারলে তাকে মেডেল দেব: স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে জামায়াত আমির

ইরানের খারগ দ্বীপের কাছে বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে তেল

আপডেট সময় ০৩:৪৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬