ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

পথের শেষ কাঁটাও সরে গেল, বহু নাটকের পর মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন থালাপতি বিজয়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০৬:১২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

এবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দুঃস্বপ্নের অবসান ঘটেছে থালাপতি বিজয়ের। চলতি সপ্তাহের শুরুতে বড় ধরনের নির্বাচনি সুপারহিট উপহার দেয়ার পরও সংখ্যাগরিষ্ঠতা অর্জনে হিমশিম খাচ্ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করেছেন তিনি। এর ফলে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে তার শপথ গ্রহণ অনুষ্ঠানের পথও এখন সুগম হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে কয়েকটি সূত্র জানিয়েছে, ভিদুথালাই চিরুথাইগাল কাচি (ভিসিকে) দলটি তামিলনাড়ুতে জোট সরকার গঠনের জন্য বিজয়ের তামিলাগা ভেটরি কারাগামকে (টিভিকে) নিঃশর্ত সমর্থন দিয়েছে। শনিবার (৯ মে) স্থানীয় সময় বিকেলে এ বিষয়টি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করবে ভিসিকে।

ভিসিকের সমর্থনের ফলে টিভিকের আসনসংখ্যায় গুরুত্বপূর্ণ দুটি আসন যুক্ত হয়েছে। বিজয় নেতৃত্বাধীন জোটের পক্ষে এরই মধ্যে কংগ্রেসের পাঁচজন এবং বাম দলগুলোর চারজনসহ মোট ১১৬ জন নবনির্বাচিত বিধায়কের সমর্থন ছিল। এর সঙ্গে ভিসিকের দুটি আসন যুক্ত হওয়ায় জোটের শক্তি বেড়ে দাঁড়িয়েছে ১১৮তে। সরকার গঠনের জন্য ঠিক ১১৮ আসনই প্রয়োজন ছিল বিজয়ের।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বিজয় রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান এবং বলেন, তার পক্ষে ১১৮ জন বিধায়কের সমর্থন রয়েছে। তবে তিনি ভিসিকে এবং আইইউএমএল সমর্থনপত্র দেখাতে পারেননি। পরে আইইউএমএল এক চিঠিতে জানিয়ে দেয়, তারা বিজয়ের নেতৃত্বাধীন জোটের অংশ নয়। তবে ভিসিকের সমর্থন পেয়ে যাওয়ায় শেষ পর্যন্ত সরকার গঠনের পথে এগিয়ে যাচ্ছেন বিজয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

পথের শেষ কাঁটাও সরে গেল, বহু নাটকের পর মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন থালাপতি বিজয়

আপডেট সময় ০৫:০৬:১২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬