ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চুরির শাস্তি হিসেবে ১০০ রাকাত নামাজ পড়িয়ে যুবককে ছাড় ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে দাওয়াত না দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের হট্টগোল ‘অতিথি না করায় ১৪৪ ধারা জারি করা’ বহিষ্কৃত ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন ইয়াবা ব্যবসায় জড়িত ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার সম্পত্তি লিখে না দেওয়ায় তিন সন্তানের ঘরে ঠাঁই হয়নি বৃদ্ধ মা-বাবার মাজারে যেন কোনোভাবেই মাদক সেবন না হয় : এমপি আশরাফ স্বামীকে তালাক না দিয়েই পরকীয়া প্রেমিককে বিয়ে! দ্বৈত নাগরিকত্ব কোনো বৈষম্যের কারণ হতে পারে না: ফাহাম বিজেপির মুসলিমবিরোধী রাজনীতির শিকার জ্যোতিনগর কলোনি, ১ মাস ধরে পানি নেই

অতিরিক্ত ভাড়া  ও যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ, গণধোলাই খেলেন টিটিই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০১:৩০ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ৬৭৯ বার পড়া হয়েছে

এবার ভাড়া বেশি নেওয়া ও যাত্রীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগে চুয়াডাঙ্গার জীবননগরের উথলী রেলস্টেশনে উত্তেজিত জনতা প্রায় এক ঘণ্টা ধরে নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেন আটকে রেখেছেন বলে জানা গেছে। এ সময় এক টিটিইকে গণধোলাই দেওয়ার ঘটনাও ঘটেছে। মঙ্গলবার রাত ৯টায় এ ঘটনা ঘটে। ট্রেনটি খুলনার উদ্দেশে যাচ্ছিল।

বুধবার (৯ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উথলী রেলস্টেশনের স্টেশন মাস্টার মিন্টু কুমার রায়। ঘটনার বিষয়ে উথলী রেলস্টেশনের নিরাপত্তার দায়িত্বে থাকা দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রফিক হোসেন জানান, তিনি ঘটনাটি শুনেছেন, তবে প্রবল বৃষ্টির কারণে তাৎক্ষণিকভাবে যেতে পারেননি।

জীবননগর থানার পরিদর্শক মামুন হোসেন বলেন, পোড়াদহ রেলওয়ে থানার নির্দেশে পুলিশ ঘটনাস্থলে যায়। একজন যাত্রীর সঙ্গে টিটিইর অসৌজন্যমূলক আচরণের জেরেই লোকজন ট্রেন আটকে রাখে। টিটিইকে মারধরের বিষয়ে তিনি বলেন, পুলিশের উপস্থিতির সময় এমন কিছু ঘটেনি। তবে তার আগে কিছু হয়ে থাকতে পারে। বিষয়টি পরে মীমাংসা হওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে উথলী রেলস্টেশনের স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় বলেন, জীবননগরের সেনেরহুদা গ্রামের এক যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং খারাপ ব্যবহার করেন এক টিটিই। বিষয়টি জানালে ওই যাত্রীর গ্রামের প্রায় ২০০ জন স্থানীয় লোক স্টেশনে এসে ট্রেনটি অবরোধ করেন এবং অভিযুক্ত টিটিইকে খুঁজতে থাকেন।

তিনি আরও বলেন, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত টিটিই দরজা বন্ধ করে মালবাহী একটি বগিতে আশ্রয় নেন। তাকে খুঁজে না পেয়ে উত্তেজিত জনতা অন্য এক টিটিইকে কয়েকটি চড়-থাপ্পড় মারেন। ওই টিটিইটি ধরা পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারতো। পরে আমি ও জীবননগর থানা পুলিশ জনতার কাছে ক্ষমা চেয়ে পরিস্থিতি শান্ত করি। প্রায় ৫৫ মিনিট পর ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চুরির শাস্তি হিসেবে ১০০ রাকাত নামাজ পড়িয়ে যুবককে ছাড়

অতিরিক্ত ভাড়া  ও যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ, গণধোলাই খেলেন টিটিই

আপডেট সময় ০১:০১:৩০ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫