ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুমার নামাজের সময় পুলিশ লাইনে বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের গুম বন্ধে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ ফেরানোর দাবি আখতারের শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে রুমিন ফারহানা ‘যেকোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে পারে আবার ঢুকতেও পারে’ ‘দেশে বেহেশত-দোজখের টিকিট বিক্রি করা হয়, না কিনতে না চাইলে তাকে খারাপ বানিয়ে দেওয়া হয় জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন বিএনপি সরকার গুমের ঘটনার তদন্ত চায় না: নাহিদ ইসলাম ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি ‘জিন্নাহর বাবা ছিলেন হিন্দু, করতেন মাছ বিক্রি’, দাবি ফজলুর রহমানের ছাড়পোকা দমনে ডাকসুর ব্যয় ৩২ লাখ: এবি জুবায়ের ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৪৭, মৃত্যু নেই

কাঠগড়ায় দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদলেন পলক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ৮৭৫ বার পড়া হয়েছে

এবার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে এমন চিত্র দেখা গেছে।

এদিন কারাগারে থেকে পলককে আদালতে হাজির করা হয়। এরপর সকাল সাড়ে ১০টায় তাকে আদালতে তোলা হয়। এ সময় তার মাথায় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরোনো ছিল। পরে তাকে কাঠগড়ায় নেওয়া হয়।

এ সময় তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতের বারান্দায় তাকিয়ে ছিলেন। বাইরে থাকা স্বজনদের সঙ্গে ইশারায় নানা ইঙ্গিত করছিলেন। এক পর্যায়ে তাদের দিকে তাকিয়েই হাউমাউ করে কাঁদতে থাকেন। তার চোখে পানি দেখে বারান্দায় থাকা স্বজনরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী থানার দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। শুনানি শেষে তাকে পুলিশ পাহারায় হাজতখানায় নেওয়া হয়। এর আগে গত ১৫ আগস্ট খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুমার নামাজের সময় পুলিশ লাইনে বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের

কাঠগড়ায় দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদলেন পলক

আপডেট সময় ০১:৫৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫