ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানে পরমাণু হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্পের সাবেক উপদেষ্টা বিচার করে দেওয়ার কথা বলে নারীকে আবাসিক হোটেল নিয়ে গেলেন বিএনপির নেতা ভারতীয় ত্রাণ সীমান্তেই ফিরিয়ে দিচ্ছে নেপাল বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক গ্রেপ্তার জুলাই সনদ চাইবেন, আবার বাস্তবায়নে সহযোগিতা করবেন না, দুটি বিপরীতমুখী: বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী আলোচিত সবুজ মাংস: ল্যাব রিপোর্টে জানা গেল ঘটনার আসল রহস্য স্পিকারকে পিটিয়ে হত্যা ও জুতা ছোড়াছুড়ির কালো ইতিহাসে ফিরতে চাই না: সংসদে তাহের রাজনীতি আর কোনো নির্বাচনে এক ভোটও কারচুপি হতে দেবো না: সেলিম উদ্দীন

মিসর-আর্জেন্টিনা ম্যাচ দেখানোর দায়িত্বে থাকা গাজার প্রবীণ নেতাকে হত্যা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

এবার ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর এক হামলায় মিসরীয় ত্রাণ কমিটির জনসংযোগ পরিচালক মোহাম্মদ ফাওয়াজ আলওয়াহিদি নিহত হয়েছেন। তিনি সেখানে বড় পর্দায় মিসরআর্জেন্টিনা ফুটবল ম্যাচ দেখানোর দায়িত্বে ছিলেন। প্যালেস্টাইন ইনফরমেশন সেন্টার ও আরবি পোস্টের খবরে বলা হয়, গাজা সিটির আলসাবরা এলাকায় একটি বেসামরিক গাড়িতে মঙ্গলবার এই হামলা চালানো হয়। এতে ওয়াহিদির পাশাপাশি এক শিশুসহ আরও দুজন নিহত হন। এ ছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

মিসর ও আর্জেন্টিনার মধ্যকার একটি বিশ্বকাপ ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে এই হামলার ঘটনা ঘটে। ওয়াহিদির কমিটি গাজা শহরে ম্যাচটি বড় পর্দায় সর্বসাধারণকে দেখানোর পরিকল্পনা করেছিলো। মিসরীয় ত্রাণ কমিটির একজন মুখপাত্র জানিয়েছেন, ওয়াহিদি ত্রাণ কমিটির গাজা সিটি সদর দফতরে প্রবীণদের একটি সংস্থার কার্যালয়ের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সাবরা এলাকায় প্রশাসনিক ভবনের কাছে ওয়াহিদির গাড়িতে যখন হামলা হয়, তার ঠিক আগেই তিনি এলাকার একটি বিরোধ মীমাংসা বৈঠকে অংশ নিয়েছিলেন।

কমিটির মুখপাত্র ওয়াহিদিকে সমাজের একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি বলে জানান। তিনি বলেন, ‘যেকোনো বিরোধ মেটানো এবং মানুষের সেবা করার জন্য তাঁর অক্লান্ত পরিশ্রমের কারণে তিনি সবার কাছে পরিচিত ছিলেন।এই হামলার মধ্য দিয়ে মঙ্গলবার গাজাজুড়ে ইসরাইলি হামলায় মোট নিহত মানুষের সংখ্যা বেড়ে অন্তত সাতে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ২০ জন। নাসের হাসপাতালের চিকিৎসাকর্মী এবং স্থানীয় সূত্রের বরাত দিয়ে ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, গাজার খান ইউনিস এবং উত্তর গাজায় আলাদা ড্রোন হামলার ঘটনাও ঘটেছে।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আলসিসি এই মিসরীয় ত্রাণ কমিটি প্রতিষ্ঠা করেন। এটি গাজায় খাদ্য বিতরণ, ধ্বংসস্তূপ সরানো এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ক্যাম্প পরিচালনাসহ বিভিন্ন ত্রাণ কার্যক্রম সমন্বয় করে থাকে। গাজাজুড়ে বড় পর্দায় বিশ্বকাপ ম্যাচ দেখানোর আয়োজনের জন্যও এই কমিটি বেশ পরিচিত। কায়রোতে যখন একটি আঞ্চলিক যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা চলছিলো, ঠিক সেই সময়েই এই কমিটির ওপর হামলার ঘটনা ঘটলো। হারেৎজ জানিয়েছে, এই হামলার বিষয়ে কায়রো কড়া প্রতিবাদ জানিয়েছে এবং এর জবাব চেয়েছে। গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর থেকেই ইসরায়েল গাজায় বারবার হামলা চালিয়েছে। ওই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত আট মাসে গাজাজুড়ে ইসরাইলি হামলায় কমপক্ষে ১ হাজার ৭২ জন ফিলিস্তিনি নিহত এবং ৩ হাজার ৪৬৩ জন আহত হয়েছেন।সূত্র: মিডল ইস্ট আই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে পরমাণু হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্পের সাবেক উপদেষ্টা

মিসর-আর্জেন্টিনা ম্যাচ দেখানোর দায়িত্বে থাকা গাজার প্রবীণ নেতাকে হত্যা

আপডেট সময় ১০:০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬