ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মদিনার ইসলামের কথা বলে মাদ্রাসাছাত্রদের পাশে দাঁড়াননি স্বরাষ্ট্রমন্ত্রী: পাটওয়ারী সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিলো সেনাবাহিনী ক্ষমতা দখলের স্বার্থে জোট বাঁধছে জামায়াত-আওয়ামী লীগ: রাশেদ খাঁন রবিবার সংসদ অভিমুখে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের পদযাত্রা এবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মামলার পেঁচে মমতা এখনই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করতে চাই না: সারজিস চাঁদাবাজি, দমন-পীড়ন, লুটপাট ও দলীয়করণ আবার ফিরে এসেছে: গোলাম পরওয়ার রয়েল রিসোর্টে আমাকে হত্যার ষড়যন্ত্র সফল হয়নি: মামুনুল হক নেপালে ভয়াবহ দুর্যোগে মৃত বেড়ে ৬৭৫: নিখোঁজ ৩২০ বিদেশি; উদ্ধার ২৪৯৮ ‘চোখের সামনে গোটা গ্রাম উধাও’

ইরানের হামলার জবাবে ২০ গুণ বেশি শক্তি দিয়ে পাল্টা হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

এবার ইরানের সঙ্গে উত্তেজনা আরও বাড়িয়ে নতুন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যতবার হামলা চালাবে, যুক্তরাষ্ট্র তার জবাবে ২০ গুণ বেশি শক্তি দিয়ে পাল্টা হামলা করবে। একই সঙ্গে সংঘাত ও উত্তেজনার অবসানে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনাসময়ের অপচয়বলেও মন্তব্য করেছেন তিনি। তার দাবি, ইরান চুক্তির যোগ্য কি না তা নিয়েই সন্দেহ রয়েছে তার। সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, স্থানীয় সময় বুধবার (৮ জুলাই) রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। এমনকি এসময় তিনি আবারও দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই জয়ী হয়েছে।

ট্রাম্প বলেন, ‘ইরানের হাতে খুব বেশি কিছু অবশিষ্ট নেই। তারা একটি চুক্তি করতে চায়। কিন্তু তারা চুক্তির যোগ্য কি না, কিংবা চুক্তি মেনে চলবে কি না, তা নিয়ে আমার সন্দেহ আছে।ইরান যদি সত্যিই চুক্তি করতে চায়, তাহলে তারা কেন বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছেএমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে তারা কিছুটা উন্মাদ। তাদের আচরণও তেমনই মনে হচ্ছে। তারা কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তবে তারা খুব করেই একটি চুক্তি করতে চায়।

তিনি আরও বলেন, ‘আমরা তাদের ওপর খুব কঠোর হামলা চালিয়েছি। তারা যতবার আমাদের ওপর হামলা চালাবে, আমরা তার জবাবে ২০ গুণ বেশি শক্তি দিয়ে হামলা চালাব।যুক্তরাষ্ট্র কি আবারও ইরানে পূর্ণমাত্রার সামরিক সংঘাতে জড়াচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি জানি না। আমাদের জয়ের অনেক উপায় আছে। তবে সামরিকভাবে আমরা ইতোমধ্যেই জয়ী হয়েছি।

এদিকে আল জাজিরার ওয়াশিংটন প্রতিনিধি কিম্বারলি হ্যালকেট জানিয়েছেন, ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে তিনি এখন কূটনৈতিক পথকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। ট্রাম্প বলেছেন, তার কাছে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা এখনসময়ের অপচয়বলে মনে হচ্ছে। তবে তিনি এটিও বলেছেন, তার উপদেষ্টা জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ ভবিষ্যতে আলোচনার কোনও সুযোগ দেখলে, সে বিষয়ে তাদের সঙ্গে তিনি কথা বলবেন এবং প্রয়োজন হলে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন। প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প নিজে কোনও ধরনের সরাসরি আলোচনায় অংশ নেননি। পাশাপাশি তিনি মনে করেন, কোনও নতুন চুক্তি হলেও ইরান তা মেনে চলবে বলে তিনি আর বিশ্বাস করেন না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মদিনার ইসলামের কথা বলে মাদ্রাসাছাত্রদের পাশে দাঁড়াননি স্বরাষ্ট্রমন্ত্রী: পাটওয়ারী

ইরানের হামলার জবাবে ২০ গুণ বেশি শক্তি দিয়ে পাল্টা হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আপডেট সময় ১০:৩৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬