ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: মেলোনি খামেনির শেষযাত্রার পথে মার্কিন হামলা, রেলসেতু ধ্বংসের পর বন্ধ ট্রেন চলাচল আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: আইনমন্ত্রী সেন্ট মার্টিন–শাহপরীর দ্বীপে ভেসে এলো ৩ অর্ধগলিত মরদেহ ‘অবৈধ’ ইসরায়েলিদের তৈরি পণ্য নিষিদ্ধ করল আয়ারল্যান্ড আর্জেন্টিনা–মিশর বিতর্কে মুখ খুলল ফিফা ৬ মিনিট সময় পেলে তুমি কী করবে? জবাবে মামদানি বললেন, মিসরের ডাকাতির শিকার হওয়ার রিপ্লে দেখব শিল্পচর্চাকেই নিজের স্বপ্নপূরণের মাধ্যম হিসেবে বেছে নিয়েছি: সালমান মিশরের বিতর্কিত হারের পর মরক্কোর সংহতি, ভাইরাল এক্স পোস্ট বিশ্বকাপে জালিয়াতির অভিযোগে যুক্তরাষ্ট্রকে তুলোধোনা করলেন ইরানের প্রেসিডেন্ট

ছাত্রদলের তদন্ত কমিটিতেও ‘ছাত্রলীগের সাবেক নেতা’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ৩২৮ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিভিন্ন হলে নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে সংগঠনের মধ্যে তীব্র অসন্তোষ ও বিতর্কের সৃষ্টি হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল শাখায় এক বছর মেয়াদি এই কমিটির অনুমোদন দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

মোট ৫৯৩ জন শিক্ষার্থী এ তালিকায় স্থান পেয়েছে। এদের মধ্যে এখন পর্যন্ত অন্তত ৫০ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কমিটিতে থাকার প্রমাণ মিলেছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে অভিযোগ পদবঞ্চিতদের। এ ঘটনায় তদন্ত কমিটি করা হয়েছে। তবে খোদ তদন্ত কমিটির নেতার বিরুদ্ধেও ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন বঞ্চিতরা।

এদিকে কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে পদবঞ্চিত ও ত্যাগী নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। তারা সংগঠনের নেতাদের বিরুদ্ধে স্বজনপ্রীতি, কমিটি বাণিজ্য ও রাজনৈতিক অনুপ্রবেশ ঘটানোর অভিযোগ তোলেন। অনেকের ছবি ও তথ্য দিয়ে অভিযোগ প্রমাণের চেষ্টা করেন। কমিটির বিষয়ে জিয়াউর রহমান হল শাখা ছাত্রদল একজন কর্মী বলেন, ‘রাজপথের কর্মীদের চেয়ে নেতাদের ব্যক্তিগত পছন্দের লোকই বেশি এসেছে।’

সংগঠনটির অসংখ্য নেতা-কর্মীর অভিযোগ, বছরের পর বছর ঝুঁকি নিয়ে আন্দোলন করেও তারা পদ পাননি। শেখ মুজিব হলের সাবেক কর্মী আবু তালিব বলেন, ‘‘ছাত্রলীগের হাতে নির্যাতিত হয়ে হল ছাড়তে হয়েছে, তবুও পদ পাননি। অথচ ‘জুনিয়ররা’ কমিটিতে এসেছে।’’ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শামীম মিয়া বলেন, ‘আমরা যাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, তাদের অনেকের নামও এই কমিটিতে এসেছে। যারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে, তারাও কমিটিতে স্থান পেয়েছে।’

এদিকে অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন ও সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূঁইয়া ইমনকে নিয়ে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত কমিটিতে দায়িত্বপ্রাপ্ত কারও বিষয়ে তথ্য গোপন রাখা বা সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগ যাচাই করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে হবে। তবে খোদ তদন্ত কমিটিতে থাকা নাছির উদ্দিন শাওনের বিরুদ্ধে অতীতে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে তোলা শাওনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তার বিরুদ্ধে শিক্ষার্থীরা অভিযোগ তোলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: মেলোনি

ছাত্রদলের তদন্ত কমিটিতেও ‘ছাত্রলীগের সাবেক নেতা’

আপডেট সময় ১১:২৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫