ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮ ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশের দরকার নাই’—অপ্রতিমের মায়ের আহাজারি গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪ দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় সারাদেশে এখন জনমনে আতঙ্ক, মানুষের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ালে পাকিস্তানে মহাবিপর্যয় নেমে আসবে: রাজা নাসির আব্বাস

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন এনসিপি নেতা সারজিস আলম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৪:০৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহতদের পরিবারের স্থায়ী পুনর্বাসন ও কর্মসংস্থানের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলম।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত ১০ ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছেন তিনি।

সারজিস আলম বলেন, গণঅভ্যুত্থানে এমন অনেক মানুষ গুরুতর আহত হয়েছেন, যারা পরিবারের একমাত্র অবলম্বন হয়েও আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না। কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন, কেউ হারিয়েছেন চলাচলের সক্ষমতা। আবার কেউ পরিবারের একমাত্র সন্তান কিংবা সদ্য বিবাহিত নারীর একমাত্র অবলম্বন ছিলেন।

তিনি বলেন, এসব পরিবারকে সরকারের পক্ষ থেকে স্থায়ী পুনর্বাসন ও কর্মসংস্থানের আওতায় আনতে হবে। শহীদ পরিবারের পাশাপাশি অঙ্গ হারানো ও গুরুতর আহতদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সারজিস আলম আরও বলেন, শহীদদের জীবন ফিরিয়ে দেওয়া কিংবা আহতদের হারানো অঙ্গ ফিরিয়ে দিয়ে আগের স্বাভাবিক জীবনে ফেরানো সম্ভব নয়। তবে অন্তত তাদের খেয়ে-পড়ে সম্মানের সঙ্গে বেঁচে থাকার নিশ্চয়তা তৈরি করা রাষ্ট্রের ন্যূনতম দায়িত্ব।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপি সরকারের প্রতি শহীদ পরিবার ও গুরুতর আহতদের জন্য আন্তরিকভাবে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন এনসিপি নেতা সারজিস আলম

আপডেট সময় ০১:৫৪:০৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬