ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিপিএলে দল নিতে চায় এলপিএল চ্যাম্পিয়ন ‘গল গ্যালান্টস’ দুই মাসের মধ্যে দেশের সব ইউনিটে কমিটি পুনর্গঠন করবে এনসিপি বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলায় ডন আটক জামায়াত কখনো সিদ্ধান্তে স্থির থাকতে পারে না: রাষ্ট্রপতির প্রার্থীতা নিয়ে রাশেদ খান রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ছাড়া কেউ মনোনয়নপত্র নেননি: ইসি সচিব হঠাৎ হাসপাতাল পরিদর্শনে গিয়ে দেখলেন দায়িত্ব অবহেলা, সিভিল সার্জনকে বদলির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বহিষ্কৃত গাজী নজরুল রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন কি না জানালেন শিশির মনির ইতিহাসে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক হলে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে গিয়ে দেখলেন দায়িত্ব অবহেলা, সিভিল সার্জনকে বদলির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১৫:০৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

এবার চাঁদপুরে এক সরকারি হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। রোববার (৯ আগস্ট) সকালে জেলার হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান তিনি। পরিদর্শনের সময় দায়িত্ব অবহেলার অভিযোগে চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা. মো. নূর আলম দ্বীনকে তাৎক্ষণিক স্ট্যান্ড রিলিজের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

সকালে হঠাৎ করেই হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সেখানে হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি খতিয়ে দেখার পাশাপাশি চিকিৎসাধীন রোগীদের শারীরিক ও সেবার মান নিয়ে খোঁজখবর নেন তিনি। এ সময় স্বাস্থ্যসেবায় কোনো ধরনের দায়িত্ব অবহেলা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী।

পরবর্তীতে চিকিৎসাসেবার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী জানান, দায়িত্ব নেওয়ার পর সরকার দেশের স্বাস্থ্য খাতের অনিয়ম ও সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করেছে। সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রান্তিক পর্যায়ে হেলথ হাব গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি।

হাইমচর পরিদর্শন শেষে মন্ত্রী চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে যান। সেখানে তিনি হাসপাতালের রান্নাঘরে গিয়ে খাবারের মান পরীক্ষা করেন এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের খোঁজখবর নেন। পরে তিনি উপস্থিত চিকিৎসকদের নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন এবং তাদের নানা সমস্যার কথা শোনেন। পরিদর্শনকালে চাঁদপুর৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লা সেলিমসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিপিএলে দল নিতে চায় এলপিএল চ্যাম্পিয়ন ‘গল গ্যালান্টস’

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে গিয়ে দেখলেন দায়িত্ব অবহেলা, সিভিল সার্জনকে বদলির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

আপডেট সময় ০৩:১৫:০৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬