ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিপিএলে দল নিতে চায় এলপিএল চ্যাম্পিয়ন ‘গল গ্যালান্টস’ দুই মাসের মধ্যে দেশের সব ইউনিটে কমিটি পুনর্গঠন করবে এনসিপি বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলায় ডন আটক জামায়াত কখনো সিদ্ধান্তে স্থির থাকতে পারে না: রাষ্ট্রপতির প্রার্থীতা নিয়ে রাশেদ খান রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ছাড়া কেউ মনোনয়নপত্র নেননি: ইসি সচিব হঠাৎ হাসপাতাল পরিদর্শনে গিয়ে দেখলেন দায়িত্ব অবহেলা, সিভিল সার্জনকে বদলির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বহিষ্কৃত গাজী নজরুল রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন কি না জানালেন শিশির মনির ইতিহাসে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক হলে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ছাড়া কেউ মনোনয়নপত্র নেননি: ইসি সচিব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১৮:৩০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

এবার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপি ছাড়া এখন পর্যন্ত অন্য কোনো দল বা কোনো প্রার্থী মনোনয়নপত্র নেননি বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৯ আগস্ট) নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি নিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আখতার আহমেদ বলেন, রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দেওয়া শুরু হয়েছে। আজ বিএনপি প্রতিনিধিদলের জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম ও রুহুল কবীর রিজভী এসে দুটি মনোনয়নপত্র নিয়ে গেছেন। এ ছাড়া এখন পর্যন্ত কোনো দল বা প্রার্থী এসে আমাদের কাছে থেকে মনোনয়নপত্র নেননি। স্থানীয় সরকার নির্বাচনে ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন বলে জানান ইসি সচিব।

তিনি বলেন, ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত ভোটারের সংখ্যা বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫। এসব ভোটার নিয়ে আসন্ন স্থানীয় নির্বাচন হবে। ইসি সচিব বলেন, সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা আজ আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইনের বিষয়টি এখনও পাঠানো হয়নি। নথি প্রক্রিয়াজাত আছে, এটি সম্পূর্ণ হলেই পাঠানো হবে।

এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের ৬৪ জেলা ও বিভিন্ন ক্যান্টনমেন্ট এলাকায় মোট ১৫৪ জন কর্মকর্তাকে সংশোধনকারী কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মাধ্যমে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি, আপত্তি এবং তথ্য সংশোধনসংক্রান্ত আবেদন নিষ্পত্তি করা হবে।

ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী, খসড়া তালিকা প্রকাশের পর ফরমএর মাধ্যমে দাবি, ফরমএর মাধ্যমে আপত্তি এবং ফরমএর মাধ্যমে সংশোধনের আবেদন নেওয়া হবে। ইসির ঘোষিত সময়সূচি অনুযায়ী, ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করা হবে। সংশোধনকারী কর্তৃপক্ষ ২৭ আগস্টের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি করবেন। আবেদনগুলোর ওপর গৃহীত সিদ্ধান্ত ২৮ আগস্টের মধ্যে তালিকায় সংযোজন করা হবে এবং ৩১ আগস্ট হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিপিএলে দল নিতে চায় এলপিএল চ্যাম্পিয়ন ‘গল গ্যালান্টস’

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ছাড়া কেউ মনোনয়নপত্র নেননি: ইসি সচিব

আপডেট সময় ০৩:১৮:৩০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬