ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারকে আর সহযোগিতা করতে পারছি না, ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক: নাহিদ ইসলাম তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান রোববার বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য শিগ্‌গির বিদেশে যাবেন গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি অস্ত্র কেড়ে নিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা করলো এক ফিলিস্তিনি শাহজালাল বিমানবন্দরে আবারও আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সিরাজগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের ৬ নেতার বিরুদ্ধে ব্যবস্থা ঢাকার জন্য ডাক আসবে, ঘরে ঘরে লড়াইয়ের দুর্গ গড়তে হবে: জামায়াতের আমির শফিকুর-নাহিদ-মামুনুল এক হলে সরকারের পতন অনিবার্য: কর্নেল অলি জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনাকে হারানোর মানসিকতা ছড়িয়ে দিতে চান বাংলাদেশের কোচ

আওয়ামী লীগ ও জাপা থেকে বিএনপিতে আসায় ৫৬ ইউপি মেম্বারকে ধানের শীষ’ সংবলিত ছাতা উপহার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

এবার কার্যক্রম নিষিদ্ধ ‎​আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জাপা) থেকে বিএনপিতে যোগ দিয়েছেন লালমনিরহাট সদর উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের ৫৬ ইউপি সদস্য। গতকাল ‎শনিবার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভা শেষে তারা কেন্দ্রীয় বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

এর আগে গত ২০ অক্টোবর বিকেলে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ হলরুমে একযোগে জাপা ও আওয়ামী লীগ থেকে ওই ৫৬ জন ইউপি সদস্য দলীয় পদ থেকে পদত্যাগ করেন। ‎তবে ‎৯টি ইউনিয়নের ৮৬ জন ইউপি সদস্যের বিএনপিতে যোগদানের কথা থাকলেও মতবিনিময় ও যোগদান অনুষ্ঠানে আওয়ামী লীগ ও জাপার ৫৬ জন ইউপি সদস্য উপস্থিত ছিলেন। বিএনপিতে আসা প্রত্যেক ইউপি সদস্যকে বিএনপির সদস্য কার্ড এবং দলীয় প্রতীক ‘ধানের শীষ’ সংবলিত একটি করে ছাতা উপহার দেওয়া হয়।

‎​এ সময় বিএনপিতে যোগদান করা ইউপি সদস্যদের উদ্দেশে আসাদুল হাবিব দুলু বলেন, ‘আপনারা যারা আজ শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে বিএনপিতে এসেছেন, আপনাদের এই সিদ্ধান্ত শুধু একটি রাজনৈতিক দলের পরিবর্তন নয়, বরং গণতন্ত্রের মুক্তির আন্দোলনে একটি নতুন দিগন্তের সূচনা করল।’ ‎​তিনি আরও বলেন, ‘আপনারা তৃণমূলের জনগণের সবচেয়ে কাছের প্রতিনিধি। আপনাদের এই যোগদান প্রমাণ করে যে দেশের মানুষ এখন পরিবর্তন চায়, তারা স্বাধীন ভোটাধিকার এবং গণতন্ত্রের মুক্তি চায়। বিএনপি সেই মুক্তির একমাত্র কান্ডারি।’

‎​আসন্ন নির্বাচন প্রসঙ্গে নেতাকর্মীদের উদ্দেশ করে আসাদুল হাবিব বলেন, ‘আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। এই নবাগত ইউপি সদস্যসহ আমরা সকলে মিলে হাতে হাত রেখে কাজ করব। আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করতে সকলকে কোনো প্রকার দ্বিধা ছাড়া স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে হবে। ইনশাআল্লাহ, আপনাদের সহযোগিতায় আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করব।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না, ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক: নাহিদ ইসলাম

আওয়ামী লীগ ও জাপা থেকে বিএনপিতে আসায় ৫৬ ইউপি মেম্বারকে ধানের শীষ’ সংবলিত ছাতা উপহার

আপডেট সময় ১১:২৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫