ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২ মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত স্কুলছাত্র নিজেরই ছেলে পদত্যাগের পরও আজীবন পেনশনসহ রাষ্ট্রীয় নানা সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আন্দোলনরত তরুণদের সঙ্গে ইনস্ট্রাগ্রামে যুক্ত হতে মন্ত্রীদের নির্দেশনা মোদির রাষ্ট্রপতির পদত্যাগপত্রের ভাষা ‘অস্বাভাবিক’: সন্দেহ শিশির মনিরের পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং সাহাবুদ্দিনের চিকিৎসা দেশেই সম্ভব: ডা. শফিক ইরান যুদ্ধে জড়ানো নিয়ে চীন-রাশিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি লন্ডনের বিলাসবহুল হোটেলে অত্যাধিক মাদক সেবনে সৌদি প্রিন্সের মৃত্যু এমপি নজরুলের ভিডিওকাণ্ডে গ্রেফতার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

খালেদা জিয়ার আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন জোবায়ের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ ও ফেনী-৩ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির দুই নেতা। এর মধ্যে ফেনী-১ আসনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। শনিবার (৮ নভেম্বর) রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তারা মনোনয়নপত্র কেনেন। যদিও এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসনে এনসিপির পক্ষ থেকে কোনো প্রার্থী ঘোষণা করবে না বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলীয় প্রধানের এমন ঘোষণার পরও ওই আসনে মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি।

দলীয় সূত্রে জানা গেছে, ৬ নভেম্বর থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ফরমের ন্যূনতম মূল্য ১০ হাজার টাকা। জুলাই যোদ্ধা ও হতাহতদের জন্য দুই হাজার টাকা। এতে ফেনী-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য এহসানুল মাহবুব জোবায়ের ও ফেনী-৩ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আরেক সদস্য জাহিদুল ইসলাম সৈকত।

মনোনয়ন ফরম নেওয়ার পর এহসানুল মাহবুব জোবায়ের বলেন, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম চলবে। আমি ফেনী-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। সেদিক থেকে বগুড়ার আসনটি এনসিপির পক্ষ থেকে ছাড় দেওয়ার একটি প্রাথমিক কথা হয়েছে। আশা করি দল আমাকে মনোনয়ন দেবে।

জাহিদুল ইসলাম সৈকত বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে জাতীয় নাগরিক পার্টি তরুণদের অংশগ্রহণ নিশ্চিতে কাজ করে যাচ্ছে। দাগনভূঞা ও সোনাগাজী এ দুইটি উপজেলার জনগণ ইতঃপূর্বে জনপ্রতিনিধি হিসেবে যাদেরকে পেয়েছেন, তারা কখনোই জনগণের পাশে ছিলেন না। নিজেদের বিলাসবহুল বাড়ি-গাড়ি করে অধিকাংশ সময় ফেনীর বাইরে অবস্থান করেছেন। আমি তরুণদের প্রতিনিধিত্ব করি, তরুণদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। এ আসনের উন্নয়ন ও তরুণ সমাজকে রাজনীতির ইতিবাচক ধারায় যুক্ত করার লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিতে চাই। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

খালেদা জিয়ার আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন জোবায়ের

আপডেট সময় ১১:৫২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫