ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এমপি হওয়ার পর মন ভারের পাশাপাশি শরীরেও নানা রোগ বেঁধেছে: ডা. মাহমুদা মিতু চলে গেলেন বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার বাংলাদেশিদের জন্য ভিসা চালুর খবরে কলকাতায় আনন্দের হাওয়া, ব্যবসায়ীদের মিষ্টি বিতরণ ৩ দিনের উত্তেজনার পর হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান, দোহায় বৈঠক মঙ্গলবার তিন দিনের উত্তেজনার পর থামছে সংঘাত, মঙ্গলবার মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান ভারতীয় ভিসা আবেদন জমার শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন ‘ভিসা আমরা চিরদিনই দিতাম, বাংলাদেশকে আমাদেরই অঙ্গ মনে করি’ আসিফ মাহমুদ আমাকে সরকার গঠনের দায়িত্ব নিতে রাজি করিয়েছিলেন: ড. ইউনূস ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৫০০ ভেনেজুয়েলা ভূমিকম্পে আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তান নিহত

বিশিষ্ট ইসলামিক প্রচারক তারিক আল-সুওয়াইদানের নাগরিকত্ব বাতিল করল কুয়েত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৩৩৪ বার পড়া হয়েছে

এবার বিশিষ্ট ইসলামিক প্রচারক তারিক আল-সুওয়াইদানসহ ২৪ জনের নাগরিকত্ব বাতিল করেছে কুয়েত। কুয়েত টুডে’র সরকারি গেজেটে প্রকাশিত এক ডিক্রির বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর। প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালের ২২৭ নং ডিক্রিতে বলা হয়েছে যে ‘তারিক মুহাম্মদ সালেহ আল-সুওয়াইদান এবং যারা তার ওপর নির্ভরশীলতার মাধ্যমে এটি (নাগরিকত্ব) অর্জন করেছিলেন তাদের নাগরিকত্ব প্রত্যাহার করা হলো।’

কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রীর সুপারিশ এবং মন্ত্রী পরিষদের অনুমোদনের পর কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ এই আদেশে স্বাক্ষর করেছেন। তবে, ডিক্রিতে আল-সুওয়াইদানের নাগরিকত্ব বাতিলের আইনি ভিত্তি স্পষ্ট করা হয়নি। কুয়েত সাধারণত দ্বৈত নাগরিকত্ব, জালিয়াতি, জাতীয় নিরাপত্তা বা ‘রাষ্ট্রের সর্বোচ্চ স্বার্থ’ সম্পর্কিত বিষয়গুলোর ক্ষেত্রে নাগরিকত্ব প্রত্যাহার করে।

কুয়েতি নাগরিকত্ব খতিয়ে দেখার জন্য উচ্চতর কমিটি প্রতিষ্ঠার পর থেকে, বিভিন্ন কারণে ৬০ হাজারেরও বেশি ব্যক্তির নাগরিকত্ব বাতিল করা হয়েছে বলে তথ্য দিয়েছে মিডল ইস্ট মনিটর। প্রতিবেদন অনুসারে, ১৯৫৩ সালে জন্মগ্রহণকারী আল-সুওয়াইদানকে একজন ধর্মীয় পণ্ডিত হিসেবে নয় বরং মুসলিম ব্রাদারহুডের সাথে যুক্ত একজন মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে ব্যাপকভাবে বিবেচনা করা হয়।

পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে প্রশিক্ষণপ্রাপ্ত আল-সুওয়াইদান যুক্তরাষ্ট্র থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ প্রতিবেশী উপসাগরীয় রাষ্ট্রগুলোর সমালোচনা করার জন্য তার বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে। সূত্র: মিডল ইস্ট মনিটর

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এমপি হওয়ার পর মন ভারের পাশাপাশি শরীরেও নানা রোগ বেঁধেছে: ডা. মাহমুদা মিতু

বিশিষ্ট ইসলামিক প্রচারক তারিক আল-সুওয়াইদানের নাগরিকত্ব বাতিল করল কুয়েত

আপডেট সময় ০৪:২৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫