ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: জামায়াত আমির ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ইসরায়েলি কিশোরসহ নিহত ৫ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক জিয়া মঞ্চের ’জিয়া’ গ্রেপ্তার ইয়াবা দিয়ে বাবা ও মেয়েকে ফাঁসাতে গিয়ে এসআই প্রত্যাহার তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার নরসিংদী শহরে মদের দোকান বন্ধের দাবি স্থানীয়দের, তালা দিল যুবদল-ছাত্রদল ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত টাঙ্গাইলে মাদক ব্যবসায়ির বাড়ি ভেঙে দিল এলাকাবাসী

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিতে দেশবাসীর প্রতি আহ্বান জামায়াত আমিরের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৭৩৪ বার পড়া হয়েছে

এবার জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোটে নিজের অবস্থান স্পষ্ট করে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ ১০ জানুয়ারি সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে সংগঠনটির আমিরের পক্ষ থেকে এক পোস্ট দিয়ে এ আহ্বান জানানো হয়েছে।

এদিকে ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমানের পক্ষথে আহ্বান জানিয়ে বলা হয়েছে, ‘প্রিয় দেশবাসী, আজ আমরা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। গণভোট মানে জনগণের সরাসরি মতামত, গণভোট মানে জনগণ নিয়ন্ত্রিত রাষ্ট্র। এই গণভোটের মাধ্যমে আমরা অন্যায়, জুলুম ও স্বৈরাচারের বিপরীতে ন্যায়, ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি।’

আরো উল্লেখ করা হয়েছে, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, “হ্যাঁ” ভোট মানে পরিবর্তনের পক্ষে অবস্থান, “হ্যাঁ” ভোট মানে জুলাই সনদের পক্ষে অবস্থান, “হ্যাঁ” ভোট মানে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাওয়া, “হ্যাঁ” ভোট মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ নিশ্চিত করা।”

সবাইকে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট প্রদানের জন্য তিনি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, দল-মত নির্বিশেষে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা সবাই গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করি। আপনার একটি ভোটই হতে পারে সত্য ও ন্যায়ের বিজয়ের প্রধান হাতিয়ার। আল্লাহ তাআলা আমাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণের তাওফিক দিন। আমিন।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিতে দেশবাসীর প্রতি আহ্বান জামায়াত আমিরের

আপডেট সময় ১০:৪৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬